ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তানোরে বিএডিসির আলুবীজ সংগ্রহে অনিয়ম


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১০-৩-২০২২ দুপুর ১১:৩৯

রাজশাহীর তানোরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ( বিএডিসি) চুক্তিবদ্ধ আলুচাষিদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। চলতি মৌসুমে বাজারে আলুর ভালো দাম রয়েছে। আর এই সুযোগে চুক্তিবদ্ধ এক শ্রেণির আলুচাষি সাধারণ খাবার আলু কিনে বীজ আলু বলে বিএডিসিতে সরবরাহ করছে।

জানা গেছে, বিএডিসির সঙ্গে চুক্তিবদ্ধ আলুচাষিদের সার্বিক সহযোগিতা করে বিএডিসি। তাদের উৎপাদিত আলু বীজ হিসেবে সংগ্রহ করে বিএডিসি। চুক্তিবদ্ধ আলুচাষিরা তাদের উৎপাদিত আলু বাইরে বিক্রি করতে পারবে না এবং বাইরের আলু কিনে বিএডিসিতে দিতে পারবে না।

নিয়মানুযায়ী প্রজেক্টের সব আলু উত্তোলন ও বাছাই করে এক জায়গায় জমা করতে হবে এবং বিএডিসির কর্মকর্তাদের পরিদর্শন ও মান যাচাইয়ের পর কেবল মাত্র আলু বিএডিসিতে সরবরাহ করতে পারবেন।

সূত্র জানায়, তানোরে সরনজাই ইউপির ভাগনা প্রজেক্টের লোকজন সাধারণ আলু কিনে তাদের উৎপাদিত আলুর সঙ্গে মিশিয়ে বিএডিসিতে সরবরাহ করছে। তবে, ভাগনা প্রজেক্টের চুক্তিবদ্ধ আলুচাষি ফয়সাল কবির এসব অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু কৃষক শুরু থেকেই তাদের বিরোধীতা করছে।

অন্যদিকে, কৃষক কামরুল ইসলাম, নজরুল ইসলাম ও মতিউর রহমান সকালের সময়কে  বলেন, পাঁচন্দর ইউপির যোগীশো প্রজেক্টের লোকজন সাধারণ আলু কিনে তাদের উৎপাদিত আলুর সঙ্গে মিশিয়ে বীজ আলু বলে বিএডিসিতে সরবরাহ করছে। তাদের বিরুদ্ধে এখানোই ব্যবস্থা না নিলে আগামিতে এসব আলুবীজ কিনে কৃষকেরা প্রতারিত হবেন।

তবে, যোগীশো প্রজেক্টের চুক্তিবদ্ধ আলুচাষি গোলাম রাব্বানী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বাইরের কোনো আলু কিনেন না।

এবিষয়ে বিএডিসির উপসহকারী কর্মকর্তা এম মোস্তফা আল সাবারি (০১৭৫০-৭৯৪৯৫৪) বলেন, তাকে ফোনে অনেকে বিষয়টি অবগত করেছে। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোজখবর নিয়ে দেখা হবে।

এমএসএম / জামান

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

​মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া

ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি