তানোরের অপহৃত যুবক উদ্ধার, আটক ২
রাজশাহীর তানোরের অপহৃত যুবক মিনারুল ইসলামকে (২৫) রাজশাহী নগরীর আমচত্বর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এ সময় অপহরণের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। অপহৃত যুবক মিনারুল ইসলামকে তানোরের চাঁন্দুড়িয়া বাজার থেকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল।
মিনারুলের ভাইয়ের মোবাইলে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়, এরপর মিনারুলের পরিবারের সদস্যরা তানোর থানার শরণাপন্ন হন। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের চার ঘন্টার মাথায় নগরীর আমচত্বর এলাকায় থেকে মিনারুলকে উদ্ধার করে এবং নগরীর মোল্লাপাড়া লিলি হল মোড়ের ইসমাইল হোসেন ওরফে রিপন ও আলীগঞ্জ পশ্চিমপাড়ার তরিকুল ইসলাম (২৯) নামে দুই অপহরণকারীকে আটক করে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া সকালের সময়কে বলেন, তানোর পৌর শহরের মথুরাপুর এলাকার মোবাইল টেকনিশিয়ান মিনারুল ইসলাম। রাজশাহী নগরীর মোল্লাপাড়ার ইসমাইল হোসেনের (রিপন) কাছ থেকে একটি মোটরসাইকেল কেনেন। এটির ডিজিটাল নম্বরপ্লেট দেয়ার কথা বলে মোটরসাইকেল বিক্রেতা ইসমাইল উপজেলার চাঁন্দুড়িয়া বাজারে ক্রেতা মিনারুলকে ডাকেন। এরপর তাকে অপহরণ করে কাকনহাট এলাকায় নিয়ে বেঁধে রাখা হয় এবং মারধরও করা হয়।
ওসি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন অপহরণ চক্রের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে আইনি পক্রিয়া শেষে আটক দুজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন
মান্দায় অনিয়মের অভিযোগে সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া
ধনবাড়ীতে পুলিশের গাড়ির চাপায় মানসিক ভারসাম্যহীন নারী গুরুতর আহত