শান্তিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নোয়াখালী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় পিআইও অফিসের হরিপদ দাসের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভূঁইয়া, উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. জিসান আহমেদ, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক, নজিবুর রহমান, কালীপদ দাস, পরিমল তালুকদার, ইউসুফ আহমেদ প্রমুখ।
আলোচনা সভার পর উপজেলা ফায়ার সার্ভিসের উদ্যোগে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নিনিরোধক বিভিন্ন মহড়া দেয়া হয়।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার