মির্জাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘটকের আন্দুয়া গ্রামে বিরোধ পূর্ণ জমিতে টিনের ঘর নির্মাণ করে ৮ একর ৫৫ শতাংশ জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয় আঃ খালেক মোল্লা বাদী হয়ে ছৈলাবুনিয়া গ্রামের মৃত. আঃ লতিফ মাষ্টারের ছেলে মোঃ জামিল (৪৫), মোঃ আবুল কালাম(৫০), মোঃ কামাল হোসেন(৪০) মোঃ শামীম(৩৫) ওমৃত. কাঞ্চন আলী মৃধার ছেলে আঃ রশিদ মৃধা বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, উপজেলার ঘটকের আন্দুয়া মৌজার ৬৭০ নং খতিয়ানের ১৯৪৫ নং দাগ সহ আরো কয়েক দাগের ৮ একর ৫৫ শতাংশ জমি পৈত্রিক সূত্রে মালিক হয়ে ভোগ দখল করছেন খালেক মোল্লা। কিছুদিন আগে ছৈলাবুনিয়া গ্রামের মৃত. আঃ লতিফ মাষ্টারের ছেলে মোঃ জামিল (৪৫), মোঃ আবুল কালাম (৫০), মোঃ কামাল হোসেন(৪০) মোঃ শামীম(৩৫) ওমৃত. কাঞ্চন আলী মৃধার ছেলে আঃ রশিদ মৃধা জোরপূর্বক দখল করে নেন। জমিটি পুনরুদ্ধারের জন্য আঃ খালেক মোল্লা বাদী হয়ে পটুয়াখালী আদালতে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে ওই বিরোধপূর্ণ জমি বিক্রয়, জমিতে রোপনকৃত গাছপালা কর্তন, খাল, খন্দক, দিঘি, পুকুর খনন সহ জমির আকার আকৃতি পরিবর্তনে অস্থায়ী ও অন্তরবর্তীকালীন নিষেধাজ্ঞা প্রদান করেন।কিন্তু দখলদাররা প্রভাবশালী হওয়ায় আদালতের নির্দেশনার উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে বল প্রয়োগ করে ঘরবাড়ি নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এ বিষয়ে মির্জাগঞ্জ থানা ওসি মোঃ মহিববুল্লাহ্ র কাছে জানতে চাইলে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য কঠোর দায়িত্ব পালন করা হবে।
এমএসএম / এমএসএম
কুষ্টিয়ায় অ্যাকোয়া পেইন্টসের উদ্যোগে বিশাল রংমিস্ত্রি কর্মশালা
শ্যামনগরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা ডাকঘর
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
কাপ্তাইয়ে ‘সুরের ধারা সঙ্গীত নিকেতন’-এর উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে প্লাবিত চরাঞ্চলে জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদের ত্রাণ বিতরণ
নতুন বাংলাদেশ গঠনে ভাসানী দম্পতির আদর্শ প্রেরণা জোগাবে: প্রতিমন্ত্রী শরীফুল আলম
রায়গঞ্জে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সড়ক পুনর্বাসনকাজের উদ্বোধন করলেন এমপি
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে : এমপি মানিক
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ২য় সেমিফাইনালে বালুয়াকান্দি সানরাইজ কিংস
নরসিংদীর তিন চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান
Link Copied