ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নানা আয়োজনে রায়গঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১০-৩-২০২২ বিকাল ৫:৫
‘মুজিববর্ষের সফলতা, দুর্যোগ প্রতিরোধে গতিশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে উপজেলা চত্বরে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তী কণা মণ্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন। ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়ায় অংশ নেয় উপজেলা ফায়ার সার্ভিসের সকল কর্মীরা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ। 
 
উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা তৈরি ও সচেতনতা বাড়াতে সারাদেশে আজ পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২২। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতি বছরের ১০ মার্চ দিবসটি পালন করে থাকে।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ