ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

উখিয়াকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা দরকার : নবাগত ইউএনও 


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১-৩-২০২২ দুপুর ২:২৩

প্রত্যেকের সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে উখিয়া উপজেলাকে দুর্নীতিমুক্ত ও দেশের অন্যতম আধুনিক মডেল একটি উপজেলা হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবাগত ‍উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদের বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীবের যোগদান ও বরণ অনুষ্ঠানে এ কথা বলেছেন নবাগত ‍ইউএনও।

উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীর সভাপতিত্বে বাবু মেদু বড়ুয়ার সঞ্চালনায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিদায়ী নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ ও যোগদানকৃত নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীবের উপস্থিতে জাঁকজমকভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ সময় উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি, সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দীন, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রঞ্জন বড়ুয়া টিপলু, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসাইন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জামান / জামান

মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা