ভাল লাগা
ভাল লাগা
রওশন আরা ইসলামরংবেরঙের বাহার
দেখ! কত ঢং তার!
ঢলে ঢলে পড়ে,
এ ওকে জড়িয়ে ধরে,
যেন বলে.. দেখ
স্বার্থক কর দু নয়ন
দেখে বর্ণিল সজ্জিত বসন।
বাতাস দোলায় কোমল পরশে,
গল্প কথায় কাটে যেন বেলা
পরম হরষে।।আমি থাকি লুকিয়ে,
বেদনা মলিন মনে,
না যেন কেউ দেখে আমায়,
শ্বেতশুভ্র বসনে।
সারা বেলা দেখেছি তাদের
রূপঝরা সজ্জিত সাজে
নিভৃতে নিশ্চুপ থাকি
রাত্রির প্রতিক্ষাতে।
সাজ নাই, নাই রুপ রঙ,
তবু কেন আস?
কেন ডাক আমারে?জানি না, জানি না আমি,
ঝিকিমিকি রাতের আকাশ তলে
তোমার শুভ্র অবগুণ্ঠন
মাতাল করে প্রাণমন।
সুরভিত তোমার বাস,
আমোদিত চারপাশ,
আন্দোলিত বাতাস,
ফিসফিস কথা কয়
বলে যায়...
কামিনী...
তোমা বিনে না হয় পূর্ণ
মধুযামিনী।।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী
“ইলিশ” প্রদীপ সেন
Link Copied