কোনাবাড়ীতে ইয়াবাসহ দম্পতি আটক
গাজীপুরের কোনাবাড়ীতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে কোনাবাড়ী থানার হরিণাচালা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী নিশিকান্ত সাহা (৪৫) ও তার স্ত্রী ঝুমা রানী সাহাকে (৪০) ১৫ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটকৃত নিশিকান্ত সাহা নেত্রকোনার কলমাকান্দা থানার গুজাকুলিয়া গ্রামের মৃত লক্ষ্মীকান্ত সাহার ছেলে এবং ঝুমারানী সাহা নিশিকান্তর স্ত্রী। তারা কোনাবাড়ীর হরিণাচালা এলাকার শিল্পীর বাসার ভাড়াটিয়া।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ওই দম্পত্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (১১ মার্চ) সকালে আদালতে পাঠানো হয়েছে। ওই দম্পতির বিরুদ্ধে কোনাবাড়ী থানায় একাধিক মাদক মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ