ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বরই চাষে বাগানীরা লাভবান হলেও বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা 


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ১১-৩-২০২২ বিকাল ৫:৮

নওগাঁর পত্নীতলায় বরই চাষে বাগানিরা লাভবান হলেও মৌসুমের শেষ সময়ে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। বরেন্দ্র অঞ্চল হিসেবে খ্যাত জেলার সীমান্তবর্তী এ জেলায় এবার রেকর্ড পরিমাণ বরই চাষ হয়েছে। ফলে বহুগুণে বেড়েছে উৎপাদনের মাত্রা। জমির মালিক কাউকে নির্দিষ্ট সময়ের জন্য জমি আম বাগান তৈরিতে লিজ/ইজারা দিয়েছেন। ওই ইজারাদারতের বেশিরভাগই বরই গাছে মুকুল এলেই মৌসুমি ব্যবসায়ীদের কাছে ফল বিক্রি করার চুক্তি করে ফেলেন। এরমধ্যে অনেকেই আবার মৌসুমের প্রথম দিকে চড়া মূল্য হওয়ায় নিজেই শ্রমিক লাগিয়ে ফল পেড়ে বাজারে বিক্রি করেন, যা এবারও হয়েছে।

এবার মৌসুমের প্রথম দিকে ১৫০-১৬০ টাকা কেজি দরে বরই বিক্রি হয়েছে। কিছুদিন পর ওই ইজারাদার মৌসুমি ব্যবসায়ীদের কাছে পুরো বাগানের ফলের আনুমানিক মূল্য ধরে বিক্রি করেন। আর মৌসুমি ব্যবসায়ীরা তা ক্রয় করে শ্রমিক লাগিয়ে অথবা নিজে ও পরিবারের লোকজন নিয়ে বরই পেড়ে তা বাজারে তোলেন।

শুক্রবার (১১ মার্চ) পত্নীতলা সদর নজিপুর পৌরসভায় বাজারে সরেজমিন দেখা গেছে, প্রতি কেজি আপেল কুল, বল সুন্দরী বিক্রি হচ্ছে নামমাত্র মূল্য ১৫ থেকে সর্বোচ্চ ৩০ টাকায়। টক জাতীয় শুটকি বানানোর বরই বিক্রি হচ্ছে ৭-১০ টাকায়।

পৌরসভার ৩নং ওয়ার্ডেও মৌসুমি ফল ব্যবসায়ী সাইদুর রহমানের সাথে কথা বলে জানা যায়, তিনি এবার ৩৩ শতক মাপে ৫ বিঘা বরই বাগান কিনেছেন ‍এক লাখ টাকায়। এরমধ্যে বাগানের তিন ভাগের এক ভাগ বরই তিনি বিক্রি করেছেন, যা থেকে তিনি প্রায় ৫০ হাজার টাকা পেয়েছেন। আরো দুই ভাগ বরই গাছেই রয়েছে। তা থেকে তিনি আশা করছেন আরো এক লাখ টাকা বিক্রি করতে পারবেন। কিন্তু ১৫০-১৬০ টাকা কেজি দরে প্রথম দিকে হলেও নিত্যপণ্য বাজারের ‍ঊর্ধ্বগতি আর বরই বাজারে ধস নিয়ে তিনি চিন্তিত।

তিনি ‍আরো জানান, অন্যান্যবার নিজ এলাকা ছাড়া পাশের এলাকা ও শহরে বরই বিক্রি করা গেলেও এবার বাজারের এমন ধসে পরিবহন খরচই সামলানো যাচ্ছে না। একরকম বাধ্য হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বরই নিয়ে বসে থাকতে হচ্ছে। দোকানদার অনেক কিন্তু ক্রেতা নগন্য। নিজে ও পরিবারের লোকজনদের নিয়েই বাগান থেকে ফল তুলে বাজারে আনতে হচ্ছে। অন্যদিকে রাতেও দেখভাল করতে হয় বাগানের। তাই বাগানিরা লাভবান হলেও অধিক মুনাফার আশায় বাগান ক্রয় করে বিপাকে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা।

জামান / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত