ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

ফুলছড়িতে ডেপুটি স্পিকারের কন্যাকে শীর্ষ নেতৃত্বে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১১-৩-২০২২ বিকাল ৬:৩২

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল সফল করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) বিকেলে উপজেলা সদরের গাবগাছি হাউজে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে দক্ষ নেতৃত্বদানের জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির স্নেহধন্য কন্যা ফারজানা রাব্বী বুবলিকে প্রয়োজন। এজন্য তারা আগামী ১৪ মার্চ ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে ফারজানা রাব্বী বুবলিকে শীর্ষ নেতৃত্বে অধিষ্ঠিত করার জন্য দলীয় নেতৃবৃন্দের প্রতি দাবি জানান। 

ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল গফুর মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সাংসদ অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার কন্যা ফারজানা রাব্বি বুবলি, জেলা যুবলীগের সহ-সভাপতি ও সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সুজা, অশ্বিনী কুমার বর্মণ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিটন মিয়া, গজারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুল আলম, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা বেগম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির কুটির শিল্প বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বাবু, ছাত্রলীগ নেতা রাকিব উদ্দৌলা রাজু প্রমুখ। 

উল্লেখ্য, আগামী ১৪ মার্চ ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া এমএইউ একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকসহ জেলা নেতৃবৃন্দ। 

এমএসএম / জামান

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি