ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বাংলা ভাষায় লন্ডনের স্টেশনের নাম


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-৩-২০২২ বিকাল ৬:৩৩

লন্ডনে বহু বছর ধরে বসবাস করছেন অসংখ্য বাংলাদেশি নাগরিক। ব্রিটিশ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন তারা। যুক্তরাজ্য প্রবাসী এসব বাংলাদেশির সম্মানে সম্প্রতি প্রথমবারের মতো লন্ডনের কোনো স্টেশনের নাম লেখা হলো বাংলা ভাষায়।

শুক্রবার (১১ মার্চ) বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেসবুকে লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বাংলাদেশিদের জন্য অন্যরকম প্রাপ্তি। এই প্রথম লন্ডনের কোনো ট্রেন স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলায় লেখা হলো। ধন্যবাদ সংশ্লিষ্ট ব্যক্তিদের।‘

এর আগে গত বছরের সেপ্টেম্বরে হোয়াইটচ্যাপেল স্টেশনের সব সংকেত ইংরেজির পাশাপাশি বাংলা ভাষায় লিখতে ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। লন্ডনের মেয়র সাদিক খানের কাছে পাঠানো এক চিঠিতে এই আবেদন জানান টাওয়ার হ্যামলেটের মেয়র জন বিগস। চিঠিতে তিনি পূর্ব লন্ডনে বসবাসকারী বৈচিত্র্যময় মানুষদের কথা উল্লেখ করে সিটি হল ও টিএফএলের (ট্রান্সপোর্ট ফর লন্ডন) সংকেতগুলোকে দ্বিভাষিক করার অনুরোধ জানান।

জন বিগস বলেন, (লন্ডনে বসবাসকারী) বাংলাদেশি সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হোয়াইটচ্যাপেল। সাউথলে এরই মধ্যে দ্বিভাষিক সংকেত বসানো হয়েছে। ব্রিটিশ-বাংলাদেশিদের সংস্কৃতি চিহ্নিতকরণ এবং তাদের সমৃদ্ধ ঐতিহ্য ও বৈচিত্র্য প্রতিফলিত করতে হোয়াইটচ্যাপেলে অনুরূপ কিছু করলে তা স্বাগত জানানো হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইস্ট লন্ডন অ্যাডভার্টাইজারের খবর অনুসারে, টাওয়ার হ্যামলেট মেয়রের চিঠির পরিপ্রেক্ষিতে হোয়াইটচ্যাপেল স্টেশনের মতো লন্ডনের বিখ্যাত সিটি হলেও বাংলা সংকেতের বিষয়টি বিবেচনা করছে কর্তৃপক্ষ।

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা