ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

হুইপের অনিয়ম-দূর্নীতি নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে


মোরশেদ আলম, পটিয়া photo মোরশেদ আলম, পটিয়া
প্রকাশিত: ২০-৬-২০২১ দুপুর ৪:১৯

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারন সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বদি বলেছেন, হুইপ সামশুল হক চৌধুরীর বিরুদ্ধে পটিয়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনিয়ম-দূর্নীতি দলের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি নির্যাতনের বিরুদ্ধে পটিয়াবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন।

তিনি আরো বলেন, দীর্ঘ ৩৮ বছরের রাজণীতিতে মাথার ঘাম পায়ে পেলে রাজপথ রক্তে রঞ্জিত হয়ে আওয়ামীলী কে ক্ষমতায় আনার জন্য দীর্ঘদিন কাজ করেছি। কিন্তু পটিয়ার হুইপ পরিবারের কর্মকান্ডে সারা বাংলাদেশ আজ লজ্জিত। করোনাকালীন সময়ে উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে হামলার ঘটনা ঘটিয়ে হিন্যমনতার পরিচয় দিয়েছে হুইপ পরিবার। পটিয়া মাদক-ইয়াবা ভূমি দখল-বেদখল দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর নির্দেশে পটিয়ার মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি গতকাল শনিবার(১৯ জুন) রাতে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে করোনাকালীন দলীয়-নেতাকর্মীদের করণীয় শির্ষক আলোচনা সভা ও মেজবান অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্যে একথা গুলো বলেন।
পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডি.এম. জমির উদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর পটিয়া থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দীন আহমেদ। উদ্ধোধক ছিলেন বৃহত্তর পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আলী আকবর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পটিয়া থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ফজল আহমদ দৌলতী, রনি বড়ুয়া, যুবলীগ নেতা সুজন বড়ুয়া, আবদুল আউয়াল, তৌহিদুল আলম জুয়েল  সাইফুদ্দীন ভোলা, সাইফুল ইসলাম সাইফু, মোঃ আজম, মোঃ হারুন, সাইফুল ইসলাম জুয়েল, বাদশা মিয়া, ছাত্রনেতা সাজ্জদ হোসাইন, শ্রমিক নেতা জামশেদুল হক, খোরশেদুল আলম, আকতার হোসেন, মজিবুর রহমান, হাবিবুর রহমান বাদশা প্রমূখ।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস