ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

১০০ টাকা ভাড়ায় বাইরের ফ্রিজ ব্যবহার করছেন শিক্ষার্থীরা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-৩-২০২২ দুপুর ২:২৪
দৈনিক ৫ টাকা, মাসিক ১০০ টাকা ভাড়া দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র মেয়েদের হল নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের আবাসিক শিক্ষার্থীরা হলসংলগ্ন দোকানগুলোতে মাছ, মাংস রাখছেন। 
 
খোঁজ নিয়ে জানা যায়, মেয়েদের হলের একমাত্র ফ্রিজটি এক বছরের অধিক সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে, যার কারণে হলের মিল সিস্টেমে যারা খাচ্ছেন না তারা নিজেরাই রান্না করে খাচ্ছেন। রান্নার ক্ষেত্রে তারা হলের পাশ থেকে প্রতিদিনের শাকসবজি কিনে খেলেও মাছ-মাংস প্রতিদিন কিনে খেতে পারছেন না। ফলে রান্না করা শিক্ষার্থীদের অনেকেই হয়ে পড়ছেন নিরামিষভোজী কিংবা মাসিক ভাড়া দিয়ে ফ্রিজে রেখে খাচ্ছেন মাছ-মাংসসহ অন্যান্য পচনশীল দ্রব্য। 
 
খোঁজ নিয়ে আরো জানা যায়, এ হলে ২০০-২৫০ শিক্ষার্থী বসবাস থাকেন। চলতি মাসে হলের মিল সিস্টেমে ৪০ জনের মতো শিক্ষার্থী খাচ্ছেন। বাকিদের অধিকাংশ রান্না করেই খাচ্ছেন। 
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা যারা হলে থাকি তাদের খাবারে এমনিতেই কষ্ট, তার মধ্যে হলের ফ্রিজ অনেক দিন ধরেই নষ্ট। ফ্রিজ নষ্ট হওয়ার কারণে আমাদের কাঁচা মাছ-মাংস বাইরে দোকানে রাখতে হয়, যাতে অনেক টাকা খরচ হয়। এ ব্যাপারে অভিযোগ করা হলেও কোনো পদক্ষেপ নেয়া হয় না।
 
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, একটা  ফ্রিজ ঠিক করতে এতদিন কেন লাগছে সেটা বোধগম্য নয়। কিছু বলতে গেলেই শুধু নিয়ম আর নিয়ম! আমাদের হলের ফ্রিজ নষ্ট থাকায় আমরা একবার বাইরে গিয়ে ফ্রিজ থেকে মাছ-মাংস আনি আবার রুমে এসে সেগুলো রান্না করি। পড়ালেখার পাশাপাশি রান্নাবান্না করা এমনিতেই কঠিন, সেটা আরো কঠিন বানিয়ে দিয়েছে ফ্রিজ নষ্ট হয়ে। এই কষ্ট থেকে বাঁচতে হলের অনেক মেয়ে মাছ-মাংস খাওয়াই বাদ দিয়ে দিয়েছে। শুধু শাকসবজি, ডিম এসব খাচ্ছে।
 
বিশ্ববিদ্যালয় হল সংলগ্ন মুদি দোকানদার ইমতিয়াজ বলেন, হলের মেয়েদের ফ্রিজ নষ্ট। তারা আমার এখানে মাছ-মাংস রাখে কথাটি সত্য। প্রথম দিকে কোনো টাকা-পয়সা না নিলেও দীর্ঘদিন ধরে রাখার ফলে আমার ব্যবসারও অনেক সময় ক্ষতি হয়। তাই আমি চার্জ যোগ করে দিয়েছি। এখন দৈনিক ৫ টাকা দিয়ে কিংবা মাসিক ১০০ টাকা দিয়েও ফ্রিজে জিনিসপত্র রাখতে পারবে তারা।
 
এ ব্যাপারে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ মো. সাদেকুজ্জামান বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। ব্যক্তিগতভাবে আমি মেকানিক এনে দেখিয়েছি। তারা বলেছে নতুন ফ্রিজ লাগবে। পরবর্তীতে আমি হলের ফ্রিজের চাহিদার ব্যাপারটি কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।  
 
অফিস সরঞ্জামাদি ও অন্যান্য যন্ত্রপাতি ক্রয় কমিটির সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী সবুজ বড়ুয়া বলেন, আমরা চাহিদার ব্যাপারটি জানতে পেরেছি। মেয়েদের হল মিলিয়ে মোট তিনটি ফ্রিজ কেনার চাহিদা পেয়েছি আমরা। দ্রুতই তারা ফ্রিজ পেয়ে যাবে। 

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী