ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সাতগাঁও হাইওয়ে পুলিশ

হেলমেট না পরলে তেল পাবেন না মোটরসাইকেল চালকরা


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ১২-৩-২০২২ দুপুর ২:২৫
মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, মোটরসাইকেল আরোহী ও চালক উভয়কে হেলমেট পরতে হবে। কোনো অবস্থায় মোটরসাইকেলে তিনজন চড়া যাবে না। হেলমেট ছাড়া কোনো মোটরসাইকেল চালককে পাম্প থেকে জ্বালানি তেল না দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। শনিবার (১২ মার্চ) সকালে সাতগাঁও হাইওয়ে ফাঁড়ির সামনে ও বিভিন্ন পেট্রোল পাম্পের সামনে সচেতনতা প্রোগ্রাম ঘোষণার সময় তিনি এসব কথা জানান।
 
ফাঁড়ির ইনচার্জ বলেন, আমরা ইতোমধ্যে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা হেলমেট না থাকলে তেল সরবরাহ না করার প্রতিশ্রুতি দিয়েছেন। গাড়ির মালিক ও চালকদের উদ্দেশে তিনি বলেন, গাড়িতে চালকদের মোবাইল নম্বর ও ছবি প্রকাশ্যে লাগিয়ে রাখতে হবে। অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখতে হবে। সমস্ত কাগজপত্র আপডেট করে গাড়িতে রাখতে হবে। কোনো অবস্থায় ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো যাবে না।
 
পথচারী ও শিক্ষার্থীদের উদ্দেশে ফাঁড়ির ইনচার্জ বলেন, কোনো অবস্থায় পথচারীরা যত্রতত্র রাস্তা পারাপার হবেন না। রাস্তা পারাপারে জেব্রাক্রসিং ব্যবহার করতে হবে। না হলে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। কম বয়সী শিক্ষার্থীদের রাস্তা পারাপারের সময় সিনিয়র শিক্ষার্থীদের সাহায্য নিয়ে নির্ধারিত স্থান দিয়ে রাস্তা পারাপার হতে হবে। সকলকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান মোহাম্মদ ইব্রাহিম।
 
এছাড়াও সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে প্রতিটি পাম্পে ফেস্টুন লাগিয়ে দেয়া হয়েছে। ট্রাফিক আইন অমান্যকারী গাড়ির চালক ও মালিকদের উদ্দেশে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, অবৈধ ও অনৈতিক সুবিধা নেয়ার জন্য যারা গাড়িতে ফ্লাগ স্ট্যান্ড লাগিয়েছেন, যা সরকার কর্তৃক অনুমোদিত নয়। তারা দ্রুত এসব অবৈধ ফ্লাগ স্ট্যান্ড গাড়ি থেকে খুলে ফেলুন। এছাড়া যারা গাড়িতে বিকন লাইট, হুটার ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করছেন তারাও দ্রুত এগুলো খুলে ফেলুন। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন