ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ১২-৩-২০২২ দুপুর ২:৪০
পটুয়াখালীর মির্জাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞাকৃত জমিতে বালু ফেলে দখলের অভিযোগ পাওয়া গেছে। মির্জাগঞ্জ থানায় অভিযোগ করেও কোনো সুরহা পায়নি বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। পুলিশ বলছে, আদালতের নিষেধাজ্ঞার জমিতে কোনো কাজ করতে পারবে না।
 
জানা যায়, শুক্রবার রাতে উপজেলার মির্জাগঞ্জ মাজার মোড়ে মাদব চন্দ্র বেপারি, আনছার, মো. ফিরোজ ও মাসুদসহ একাধিক ব্যক্তি বালু দিয়ে ভরাট করে এ জমি দখলের চেষ্টা করেন। এ বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপারের নিকট দখলদারদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী মির্জাগঞ্জ গ্রামের মানষ চন্দ্র বেপারি।
 
অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার মির্জাগঞ্জ মৌজার ৩৬নং জে.এল, ২২নং খতিয়ান ও ১১৮৫নং দাগের উত্তর অংশ দিয়ে ৬ শতাংশ জমি মানুষের পৈত্রিক সম্পত্তি। এ সম্পত্তি নিয়ে একই বাড়ির ননী গোপাল বেপারি, মাদব বেপারিদের সাথে মির্জাগঞ্জ সহকারি জজ আদালতে মামলা চলমান রয়েছে। মামলা নং ১৩৭/২০১৭। এমনকি গত ২৮ ফেব্রুয়ারি ওই সম্পত্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে আদালত। কিন্তু দখলদার আদলতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে গায়ের জোরে বালু ভরাট করে জমি দখলের চেষ্টা চালায়। ওই জমিতে ঘর তোলার পা‍ঁয়তারা করছে তারা।
 
ভুক্তভোগী মানষ চন্দ্র বেপারি বলেন, বিষয়টি মির্জাগঞ্জ থানার ওসিকে লিখিতভাবে জানলে তিনি বলেন, বালু ফেললে কী হয়? পরে সরেজমিন এসে কোনো পদক্ষেপ না নিয়ে তিনি চলে যান।
 
স্থানীয়রা জানান, দীর্ঘ বছর ধরে মানষরা জমিটা ভোগদখল করে আসছে। কিন্তু হঠাৎ রাতের আ‍ঁধারে একদল লোক বালু দিয়ে জমিটি ভরাট করে।
 
অভিযুক্ত মাদব চন্দ্র বেপারি বলেন, আমার চাচা ননী গোপাল ফিরোজ উকিলের কাছে জমি বিক্রি করেছে। তারাই বালি ফেলেছে।
 
অ্যাড. মো. ফিরোজ আলম বলেন, এটা আমার কবলা সূত্রে জমি। যখন ক্রয় করছি তখন ওই জমিতে নিষেধাজ্ঞা ছিল না।
 
মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, আদলতের নিষেধাজ্ঞার জমিতে কেউ কোনোরকম কাজ করতে পারে না।অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু ভরাট বন্ধ করা হয়েছে।
 
পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ (পিপিএম)  জানান, অভিযোগটি তদন্তাধীন। তবে জমি সংক্রান্ত বিষয়ে আদালত ফয়সালা দেবে। 

এমএসএম / জামান

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী