টঙ্গীতে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন
বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে সংবাদ সম্মেলন করেছেন মহানগর যুবলীগের যু্গ্ম-আহ্বায়ক ও সিটি মেয়র পদপার্থী সাইফুল ইসলাম। শনিবার (১২ মার্চ) দুপুরে টঙ্গীর কাঁঠালদিয়া এলাকায় তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, আমি ১৯৯৪ সাল থেকে রাজনীতির মাঠে সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম ও আছি। ২০০২ সালের জোট সরকারের আমলে টঙ্গী সরকারি কলেজের ভিপি থাকা সত্ত্বেও নানা চক্রান্তের কারণে আমাকে ক্ষমতা হস্তান্তর করেনি ছাত্র সংসদ কর্তৃপক্ষ। একটি মহল আমার কর্মকাণ্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়পতিপন্ন করতে গত শুক্রবার (১১ মার্চ) উদ্দেশ্যপ্রণোদিতভাবে বানোয়াট ও মনগড়া সংবাদ প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। সেখানে আমি মাদকে জড়িত রয়েছি উল্লেখ করা হয়। অথচ আমি কোনোদিন একটি সিগারেটও খাইনি। মাদকের সাথে আমি যদি জড়িত থাকতাম তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই আমার বিরুদ্ধে ব্যবস্থা নিত।
তিনি বলেন, প্রকাশিত সংবাদে টঙ্গী ও উত্তরাসহ বিভিন্ন জায়গায় আমার যে সম্পদের কথা উল্লেখ করা হয়েছে তার কোনো সত্যতা নেই। গাজীপুরের শ্রীপুরে রিসোর্টের নামে যে সম্পদের কথা বলা হয়েছে তা বেশিরভাগই আমার পৈত্রিক সূত্রে পাওয়া। এছাড়াও দলীয় পদ বাণিজ্য, জমি দখল বা ঝুট ব্যবসার সাথে জড়িত নন বলে দাবি করেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ ঘর নির্মাণ ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প হাতে নিয়েছি, যা এখনো চলমান রয়েছে। এসব কারণে সাধারণ মানুষ আমাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়।
অপপ্রচারকারীদের উদ্দেশে তিনি আরো বলেন, টঙ্গী ও গাজীপুরে কারা দুষ্ট লোকদের প্রশ্রয় দেয় তা সবাই জানে। কারা নিজেদের সাম্রাজ্য টিকিয়ে রাখতে কালো রাজনীতি করে গাজীপুরবাসী তাও জানে। আসুন আমরা অন্যের সমালোচনা না করে, অন্যের ক্ষতির চিন্তা না করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করি। দেশের ও দলের ক্ষতি না করে আসুন দেশের জন্য, মানুষের জন্য রাজনীতি করি।
এমএসএম / জামান
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied