ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রোনালদোর হ্যাটট্রিক, গড়লেন ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ড


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩-৩-২০২২ দুপুর ১১:৪৩

নিজের নামটা ইতিহাসের পাতায় সোনার হরফে লিখে রাখলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাও আবার করলেন প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ এক ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেই। দুরন্ত এই হ্যাটট্রিক ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি গোলদাতা বানিয়ে দিয়েছে তাকে। বর্তমানে তার গোলসংখ্যা ৮০৭টি।

ইতিহাসে সবচেয়ে বেশি গোল কার? এই প্রশ্নের উত্তরটা বেশ বিতর্কের জন্ম দেয়। কারো মত কিংবদন্তি পেলের পক্ষে। আবার কেউ এতদিন বলতেন অস্ট্রো-চেক কিংবদন্তি ইয়োসেপ বিকানের দখলে আছে সেই রেকর্ডটা। বিকানের পক্ষে মতটাই বেশি জোরালো ছিল। ফুটবল ইতিহাসে গোলের রেকর্ডটা সংরক্ষণে না রাখলেও বিকানের ৮০৫ গোলের বিষয়টা স্বীকৃতি দেয় যে খোদ ফিফা!

পেলেকে রোনালদো ছুঁয়ে ফেলেছিলেন আগেই, শনিবার রাতে ছুঁলেন, ছাড়িয়েও গেলেন বিকানকে। বনে গেলেন ইতিহাসে সবচেয়ে বেশি গোলের রেকর্ডের মালিক।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে টটেনহ্যামকে আতিথ্য দেওয়ার আগে তার ক্লাব ও জাতীয় দলের হয়ে গোলসংখ্যা ছিল ৮০৪টি। ১২তম মিনিটেই তিনি ছুঁয়ে ফেললেন রেকর্ডটা। তাও কি দারুণভাবে! বক্সের অনেক বাইরে থেকে বল পেলেন দখলে, পেয়েই যেন দূরপাল্লার এক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে বসলেন, আর তাতেই গোল।

মাঝে একবার পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়েছিলেন টটেনহ্যামের হ্যারি কেইন। তবে স্বাগতিকদের আবারও এগিয়ে দেন রোনালদো। জেডন স্যানচোর পাস থেকে সহজ এক ট্যাপ ইনে করেন গোলটি। তাতেই ছাড়িয়ে যান কিংবদন্তি ইয়োসেপ বিকানকে। কাজটা তখনই শেষ হয়ে যেত তার, যদি ৭২ মিনিটে তার অধিনায়ক হ্যারি ম্যাগুয়ের না করে বসতেন আত্মঘাতী গোলটা। তাতে ২-২ গোলে সমতা ফেরে ম্যাচে। 

এর আগে দুই বারের মতো তৃতীয়বারও সমতা ভাঙার দায়িত্বটা নিজ কাঁধে তুলে নেন রোনালদো। হেড থেকে করেন দারুণ এক গোল, তাতেই ক্যারিয়ারের ৫৯তম হ্যাটট্রিকটাও পূরণ হয়ে যায় তার। তবে ইউনাইটেডের জার্সিতে তিনি হ্যাটট্রিক পেলেন ২০০৮ সালের পর এই প্রথম।

এই হ্যাটট্রিকের ফলে তার ক্যারিয়ার গোলের সংখ্যা দাঁড়াল ৮০৭-এ। স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও পর্তুগাল জাতীয় দলের হয়ে এই গোল করেছেন তিনি। তাতেই ছাড়িয়ে গেছেন বিকানকে।

তবে বিকানের গোলসংখ্যা আরও বেশি বলেও দাবি আছে। চেক ফুটবল অ্যাসোসিয়েশনের মতে ১৯৩১ থেকে ১৯৫৫ পর্যন্ত দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে তিনি গোল করেছেন ৮২১ গোল। 

এমন দাবি অবশ্য পেলে আর রোমারিওর গোল নিয়েও আছে। ব্রাজিলের দুই কিংবদন্তি ১০০০ গোলের বেশি করেছেন বলে দাবি করা হয়। তবে এই পরিসংখ্যানে অপেশাদার, অনানুষ্ঠানিক ও প্রীতি ম্যাচের গোলসংখ্যাও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বিকানের গোলসংখ্যাকেই সর্বোচ্চ ধরা হতো এতদিন। সেই রেকর্ডই এবার নিচে ঠেলে দিয়ে রোনালদো বনে গেলেন ইতিহাসের সেরা গোলদাতা।

এমএসএম / এমএসএম

বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়

এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের

‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি