ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কচি পাতার মুখে থোকায় থোকায় ভরে গেছে আমের সোনালি মুকুল


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ১৩-৩-২০২২ দুপুর ১২:৪
গাছে আম বেশি হলে ক্ষেতে ধান বেশি হয়, এমনটাই ভাবেন গ্রামের মুরব্বিরা। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গাছে গাছে কচি পাতার মুখে থোকায় থোকায় ভরে গেছে আমের সোনালি মুকুল। ফাগুন শেষে সোনারঙা মুকুলগুলোর সুবাতাস ছড়িয়ে পড়ছে বাতাসে।
 
হা‍ঁড়িভাঙ্গা, আম্রপালি, ফজলি, লেংড়া জাতের আম আবাদের অন্যতম প্রসিদ্ধ এলাকা বলে খ্যাত ফুলছড়িতে এবারে ৮০ ভাগ আম গাছে মুকুল এসেছে। চাষিরা আমের ফলন ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। অধিকাংশ আম গাছে এ বছর অধিক পরিমাণে মুকুল ধরেছে। এতে আম চাষিরা গত বছরের তুলনায় এ বছর লাভের আশা করছেন।
 
শনিবার (১২ মার্চ) বিকেলে সরেজমিন দেখা যায়, আম গাছগুলোতে গত বছরের চেয়ে এ বছর ভালো মুকুল এসেছে।
 
ফুলছড়ি উপজেলা পরিষদের সদর বাগানে আমের মুকুল প্রচুর পরিমাণে ধরেছে। গ্রামের প্রতিটি বাড়ি আমের মুকুলে ছেয়ে গেছে। প্রতিনিয়ত আম গাছের পরিচর্যা করছেন কৃষকরা।
 
বোয়ালী গ্রামের আতাউর রহমান বলনে, আমার ২০টি গাছে গত বছরের চেয়ে বেশি মুকুল এসেছে। যদি সব ঠিক থাকে তাহলে ভালো লাভের আশা করছি। আম্রপালি, ফজলি, হা‍ঁড়িভাঙ্গা, আষাঢ়ি, ল্যাংড়া, রাংগুই, বারিফুল আম জাত রয়েছে।
 
ফুলছড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মিন্টু মিয়া জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমের মুকুলে গাছগুলো ছেয়ে গেছে। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে আমের ফলন অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার