জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা
জাতীয় পর্যায়ে খেলতে যাচ্ছে আক্কেলপুরের বর্ষা রাণী
গ্রামের খেলাধুলা ও নাচ-গানপ্রেমী চঞ্চল মেয়ে বর্ষা রাণী উপজেলা, জেলা ও বিভাগ পেরিয়ে ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে লং জাম্প খেলায় দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে খেলতে যাচ্ছে। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের হোসেননগর (হিন্দুপাড়া) গ্রামের কৃষক পরিবারের উত্তম চন্দ্র সরকার ও বিথী রাণী সরকারের তিন সন্তানে মধ্যে দ্বিতীয় মেয়ে বর্ষা রাণী (১৫)। সে উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বাছেদ বর্ষা রাণীর আঞ্চলিক পর্যায়ে (৩টি বিভাগের মধ্যে) লং জাম্প খেলায় দ্বিতীয় স্থান অধিকার করে বর্তমানে রংপুর রয়েছে ও আগামী ১৫ মার্চ জাতীয় পর্যায়ে খেলতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার, প্রতিবেশী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, পড়াশোনায় কিছুটা পিছিয়ে থাকলেও ছোটবেলা থেকেই খেলাধুলা ও নাচ-গানের প্রতি ব্যাপক আগ্রহ ছিল তার। এজন্য পরিবারের কাছ থেকে বকাঝকাও শুনতে হতো প্রতিনিয়ত। এরপরও প্রতিটি প্রতিযোগিতায় অর্জন করেছে বিভিন্ন পুরস্কার। উপজেলা, জেলা ও বিভাগ পেরিয়ে ৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় আঞ্চলিক পর্যায়ে লং জাম্প খেলায় দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে যাওয়ায় বর্তমানে সকলের নিকট শুধুই তার প্রসংশা।
কৃষক পিতা উত্তম চন্দ্র সরকার বলেন, আগে আমার পরিচয়ে গ্রামবাসী ও স্বজনরা আমার মেয়েকে চিনত। এখন মেয়ের পরিচয়ে সবাই আমাকে চিনছে। এতে আমি অনেক খুশি। সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন।
কয়েকজন গ্রামবাসী বলেন, বর্ষা রাণী এখন আমাদের গ্রামের গর্ব। আমরা আশা করি সে আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবে।
গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, সে আমাদের স্কুলের পাশাপাশি এই উপজেলার গর্ব। সে সকলের কাছে দোয়া চেয়েছে যেন জাতীয় পর্যায়ে ভালো অবস্থানে থাকতে পারে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং আপ্রাণ চেষ্ট চালিয়ে যাচ্ছি। গত ১০ মার্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী বলেন, বর্ষা রাণীর এই কৃতিত্বে আমরা গর্বিত। আশা করি জাতীয় পর্যায়েও সে ভালো করবে।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়