গাজীপুরে হেরোইনসহ শীর্ষ মাদক কারবারি আটক
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মাজার বস্তি এলাকার শীর্ষ মাদক কারবারি জাহাঙ্গীর আলম (৩৮) ও ইউনুস হাওলাদারকে (৬০) মরণঘাতী মাদক হেরোইনসহ গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। আসামীরা দীর্ঘদিন যাবৎ দক্ষিণ আরিচপুর, হাজী মাজার বন্তিতে বসবাস ও মাদক কারবার করে আসছে।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, জিডি নং-৫০৩, তারিখ-১১/০৩/২০২২ইং মূলে টঙ্গী পশ্চিম থানা এলাকায় কিলো-৮ ডিউটি করাকালীন সময়ে ১১/০৩/২০২২ খ্রিঃ রাত ১৯.১০ ঘটিকার সময় অত্র থানাধীন কামারপাড়া মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, অত্র থানাধীন দক্ষিণ আরিচপুর হাজী মাজার বস্তির জনৈক সাইদের ঘরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ নেশাজাতীয় দ্রব্য হেরোইন বিক্রয় করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম স্যারকে বিষয়টি অবহিত করে ১১/০৩/২০২২ খ্রিঃ রাত ১৯.৩০ ঘটিকার সময় উল্লিখিত স্থানে পৌঁছানোমাত্র আসামিরা পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপরোক্ত আসামিদ্বয়কে আটক করা হয়। ধৃত আসামিদ্বয়কে বিধি মােতাবেক দেহ তল্লাশিকালে জাহাঙ্গীর আলমের ডান হাতে পলিথিনের ভেতরে কাগজে মোড়ানো অবস্থায় ২৫০ পুরিয়া ২৫ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন এবং ইউনুস হাওলাদারে পরিহিত লুঙ্গির কোঁচরে পলিথিনের ভেতরে কাগজে মোড়ানো অবস্থায় ৩০ পুরিয়া ৩ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন সর্বমোট ২৮০ পুরিয়া, ওজন ২৮ গ্রাম হেরোইন, যার বাজারমূল্য ৫৬ হাজার টাকা জব্দ তালিকা প্রস্তুত করে জব্দকৃত হেরোইন পুলিশ হেফাজতে নেয়া হয় এবং জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করি এবং নিজেও স্বাক্ষর করি।
আসামীরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে নেশাজাতীয় হেরোইন বিক্রয় করে আসছে। আসামিরা একে অপরের সহযােগিতায় অবৈধভাবে নেশাজাতীয় হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১)-এর ৮(গ)/৪১ ধারায় অপরাধ করেছে।
উল্লেখ্য, ১নং আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী থানার এফআইআর নং ২৭, তারিখ-২৫/০৪/২০১৬খ্রিঃ ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৯(ক)/২৫ এবং টঙ্গী থানার এফআইআর নং-৬০, তারিখ-২৩/১০/২০১৭ খ্রিঃ ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর ৯(ক)/২৫ এজাহার নামীয় হিসেবে মামলা আছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। এদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / জামান
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার