ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করলেন ইউনিয়ন ভূমি সহকারী


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৩-৩-২০২২ বিকাল ৬:৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করলেন ইউনিয়ন ভূমি সহকারী। উপজেলার ৫নং চান্দাইকোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ডুমরাই গ্রামে তিন ফসলি জমির শ্রেণি পরিবর্তন না করে আব্দুল মান্নান, আব্দুল কুদ্দুস, আব্দুল কাদের, আবু তালেব নিজেদের প্রভাব খাটিয়ে ও তাদের মির্জা বংশের প্রভাব দেখিয়ে অবৈধভাবে পুকুর খনন শুরু করেন। অবৈধভাবে পুকুর খননে ব্যবহার করেন অবৈধ ভেকু মেশিন ও লাইসেন্সবিহীন ড্রাম ট্রাক। অবৈধভাবে পুকুর খননের কারণে নষ্ট হচ্ছে আবাদি জমি। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওই এলাকার সাধারণ কৃষক।

নাম প্রকাশে অনিচ্ছুক ডুমরাই গ্রামের এক ব্যক্তি বলেন, এই চার ব্যক্তি তাদের নিজেদের প্রভাব আর বংশের গৌরব দেখিয়ে যে পুকুর খনন করছে, তার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাশের জমির মালিকরা।

অবৈধভাবে পুকুর খনন বন্ধ করার বিষয়ে চান্দাইকোনা ইউনিয়ন ভূমি সহকারী সিরাজুল ইসলাম বলেন, ফসলি জমির শ্রেণি পরিবর্তন না করে তিন ফসলি জমিতে পুকুর খনন সম্পূর্ণভাবে অবৈধ। পুকুর খননের বিষয়ে স্থানীয় সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছি। সরেজমিন তদন্ত করে অবৈধভাবে পুকুর খননের কাজটি আপাতত বন্ধ করে দিয়েছি।

উল্লেখ্য, অবৈধভাবে ফসলি জমির শ্রেণি পরিবর্তন না করে পুকুর খননের কারণে সরকার হারাচ্ছে হাজার হাজার টাকার রাজস্ব।

এমএসএম / জামান

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

মানিকগঞ্জে মেয়ের জামাইয়ের হাতে শ্বশুর খুন

পরিবেশ রক্ষায় এসএসএসের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ

পটিয়ায় এসআরবি-৭ এর অভিযান-চার হাজার ইয়াবাসহ আটক ১

রায়গঞ্জে স্প্রে দিয়ে চালককে অচেতন, অটোরিকশা নিয়ে পালাল দুর্বৃত্তরা

মেহেরপুরে শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক

বরিশাল বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে রহস্য

গুরুদাসপুরে ২১ টি দারিদ্র্যে পরিবারের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ

বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে উত্তাল শ্যামনগর

কুড়িগ্রাম ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা

নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন