ঢাকা বুধবার, ৫ আগস্ট, ২০২৬

সুনামগঞ্জের কারাবরণকারী নুর আলমের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৩-২০২২ বিকাল ৬:১০

জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার (১৩ মার্চ) নুর আলমের পরিবারের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন নুর আলমের বড় বোন মিনারা বেগম। এ সময় উপস্থিত ছিলেন- তথ্য বাঙলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. দুলাল মিয়া, কবি ও গীতিকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চৌধুরী, মানবাধিকারকর্মী মো. আ. রশিদ, নাহিদা সুলতানা, সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, মো. হানিফ, আনোয়ার হোসেন প্রমুখ।

কারাগারে বন্দি নুর আলমের বড় বোন মিনারা বেগম বলেন, পিটিশন মামলা নং ২৩, তাং ১৯/০১/২০২১, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সুনামগঞ্জ; মিথ্যা মামলা দিয়ে আমার তিন ভাইকে হয়রানি করা হচ্ছে। এর ভেতরে নুর আলমকে পুলিশ গ্রেফতার করে সুনামগঞ্জ কারাগারে প্রেরণ করেছে। আদালতের কাছে তার জামিন চেয়ে দেড় বছর যাবৎ তার জামিন পাচ্ছি না। মিথ্যা মামলার বাদী নাসিমা বেগম একটি স্বার্থান্বেষী মহলের উস্কানিতে আমরা মুক্তিযোদ্ধা পরিবার ধ্বংস হতে চলছি। বীর মুক্তিযোদ্ধা মনির হোসেনের সন্তান আমরা। আমার বাবার অসুস্থতার কারণে আমরা কোথাও কোনো সহযোগিতা পাচ্ছি না। তাই আজ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে বাধ্য হলাম। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। আমি এই মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরিচালনার দাবি জানাচ্ছি। একই সাথে আমার নিরপরাধ ভাইদের মিথ্যা মামলা থেকে মুক্তির দাবি করছি। এছাড়া আমার আরো ছোট দুই ভাইকে আনোয়ার ও শাহআলমকে মামলা থেকে অব্যাহতি দেয়ার আবেদন করছি।

তিনি ‍আরো বলেন, মিথ্যা মামলার বাদী নাসিমা বেগম তার মেয়ে মোসা. ছালেহা বেগমকে লুকিয়ে রেখে আমাদের হয়রানি করছে। পুলিশ বারবার বাড়িতে এসে আমাদের ওপর নানাভাবে নির্যাতন চালাচ্ছে। আমরা এসব থেকে মুক্তি পেতে চাই। মাননীয় প্রধনামন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মহাপুলিশ পরিদর্শকসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের সুদৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ভিকটিম মোসা. ছালেহা বেগমকে খুঁজে বের করে সঠিক তদন্ত করে আমার ভাইদের এ মিথ্যা মামলা থেকে রেহাই দেয়া হোক। মিথ্যা মামলার বাদী ছালেহা বেগমের মা নাসিমা বেগম পূর্বশত্রুতার জের ধরে আমাদের বিরুদ্ধে এই হয়রানিমূলক মিথ্যা মামলা করে একটি মুক্তিযোদ্ধা পরিবারকে হয়রানি করছে। এ থেকে আমরা রেহাই পেতে চাই।

সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর মডেল থানার মামলা নং ২৩, তারিখ- ১৯/০১/২০২১ খ্রি., সুনামগঞ্জ সদর উপজেলার ঘাসিগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেনের ৩ ছেলে নূর আলম, আনোয়ার ও শাহ আলমকে সাজানো মিথ্যা মামলায় হয়রানি বন্ধকরণ, ওই মামলায় কারাবরণকারী নুর আলমের নিঃশর্ত মুক্তির জন্য দাবি করেন সুনামগঞ্জ জেলার সদর উপজেলাধীন ১নং জাহাঙ্গীর ইউনিয়নের ঘাসিগাঁও গ্রামের অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মনির হোসেনের পরিবারবর্গ।

এমএসএম / জামান

ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭

উত্তরা পাসপোর্ট অফিসে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, ১৩ দালালের কারাদণ্ড

শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ নিয়ে সরকারি বাঙলা কলেজে ডিসিইউর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

সমাজসেবা অধিদপ্তরের সামনে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

বাটজার সভাপতি সাফওয়ান, সম্পাদক ইমন

রাজউকের মোবাইল কোর্টে ২১  ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল

মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক

ন্যায্য বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার: প্রতিকার না পেলে আত্মহত্যার হুমকি