চেনা’ পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে প্রথম জয় পেতে চায় বাংলাদেশ
প্রথম দুই ম্যাচে জয় আসেনি। কিন্তু প্রতিপক্ষ যখন পাকিস্তান, ভাবনাটা অন্য হওয়াই স্বাভাবিক। এখন পর্যন্ত ১৩টি ওয়ানডে জিতেছে বাংলাদেশ নারী দল, এর পাঁচটিই তাদের বিপক্ষে। বিশ্বকাপেও তাই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে মনের কোণে উঁকি দিচ্ছে জয়ের স্বপ্ন।
সেটা যদি সত্যিই হয়, বিশ্ব আসরে বাংলাদেশের জন্যও হবে প্রথম জয়। অবশ্য এবারই প্রথম বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। তবে পাকিস্তানের বিপক্ষে জয়ের ব্যাপারে সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসীই লেগেছে টাইগ্রেস অধিনায়ককে।
তিনি বলেছেন, ‘আমাদের ভালো অনুশীলন হয়েছে। বিশ্রামও ভালো পেয়েছি। খেলোয়াড়রা পরের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।আমরা আসলে পাকিস্তানকে খুব ভালো করে চিনি। তাদের বিপক্ষে অনেকগুলো ম্যাচ খেলেছি। তাদের নিয়ে এ জন্য ভালো ধারণা আছে আমাদের। আমার মনে হয়, আমাদের সামনে ভালো সুযোগ রয়েছে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার।’
দলের সবাই ভালো আছে বলেও জানিয়েছেন জ্যোতি, ‘সবাই খুব ভালো আছে এবং পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে। নেলসন ও ডানেডিনে খেলেছি আমরা, এখানেও (হ্যামিল্টন) বেশ কিছু ম্যাচ দেখেছি... পিচ কম-বেশি একই মনে হয়েছে। আমার মনে হয়, পিচ ভালোই হবে।’
নিজেদের আগের দুই ম্যাচের পারফরম্যান্সের ব্যাপারে জ্যোতি বলেছেন, ‘গত দুই ম্যাচে মেয়েরা অসাধারণ খেলেছে। ফল হয়তো আসেনি আমাদের পক্ষে। তবু অনেক জায়গায় উন্নতি হয়েছে। যা আমরা শেষ দুই ম্যাচে দেখেছি।’
‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে বোলিং করেছে সবাই, দুর্দান্ত ছিল। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং দুর্দান্ত ছিল। তো আমরা যদি পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং-বোলিংয়ে তা বাস্তবায়ন করতে পারি তাহলে সামনের ম্যাচে দারুণ কিছুই হবে।’
এমএসএম / এমএসএম
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!