ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদ সম্মেলন

ছোট মনিরের সাথে সম্পর্ক নেই


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৩-২০২২ রাত ৮:১

 টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভির হাসান ওরফে ছোট মনির ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক জমি দখল ও হামলার অভিযোগ তুলে  ডিআরইউ সাগর রুনী মিলনায়তনে শাহানুর ইসলাম ঠান্ডু সংবাদ সম্মেলণ করে যে অভিযোগ তুলেছেন, তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন বলে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি দাবি করেছেন।
রোববার বিকালে সাড়ে ৩টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে লিখিত বক্তব্যে এ দাবি করেছেন রফিকুল ইসলাম। তিনি টাঙ্গাইল থেকে এসেছেন।তিনি বলেন, তার সাথে সংসদ সদস্য ছোট মনিরের সাথে কোনো সম্পর্ক নেই। ওই সংসদ সদস্যের এলাকায় তার বাড়ি এবং স্থানীয় যুবলীগ নেতা হওয়ায় গতকালের সংবাদ সম্মেলনে ছোট মনিরকে জড়িয়ে মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছে। এমনকি ওই জমির সাথেও এমপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।  সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম দাবি করে বলেন, ৭০ শতাংশ জমি ছিল মুলত নুর মোহাম্মদ নামে এক ব্যক্তির। তার কাছ থেকে ১৯৬৭ সালে ১৭ শতাংশ জমি ক্রয় করেন শাহানুর ইসলাম ঠান্ডু। সেই ১৭ শতাংশ জমি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। বাকী ৪৭ শতাংশ জমির মধ্যে রফিকুল ৪৫ শতাংশের পাওয়ার এটর্নি মুলে মালিক। তিনি মোট ১৪ জনের কাছ থেকে এই জমির পাওয়ার নিয়েছেন। ১৯৮০ সালের দিকে ওই জমিতে কেউ একজন হত্যার শিকার হলে আশেপাশের বাড়িঘরে কোনো লোক ছিল না। সেই সুযোগে পুরো জমির ওপর বাউন্ডারি দেয় এবং জাল দলিল মুলে জমি দখল করে। আদালতে গেলে কখনো তার পক্ষে রায় আবার কখনো আমার পক্ষে রায় হয়েছে। সবশেষ যে রায় হয়েছে তা আমার পক্ষে গেছে বলে দাবি করেন। মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করায় ঠান্ডুর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব