ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

উখিয়ায় নবাগত ইউএনওর প্রথম কার্যদিবসে পাহাড়খেকোদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৩-২০২২ দুপুর ২:৩৩
উখিয়ায় নবাগত ইউএনও ইমরান হোসাইন সজীবের সুদক্ষ ও বিচক্ষণতার কারণে প্রথম কার্যদিবসে অবৈধ মাটি পাচার ও পাহাড়খেকোদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মাটিভর্তি দুটি অবৈধ ডাম্পার জব্দ করা হয়েছে। উখিয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে মাটিভর্তি ডাম্পারগুলো আটক করো হয়।
 
জানা গেছে, রোববার (১৩ মার্চ) রাত ১২টার দিকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসাইন সজীব, সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু. শফিউল আলম, ইনানী রেঞ্জ কর্মকর্তা তোসাদ্দেক হোসেন, উয়ালা বিট কর্মকর্তা বজলুর রশিদ ও দোছড়ি বিট কর্মকর্তা দুলাল চন্দ্র হালদারসহ বনকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে পর্যটননগরী ইনানী সী বীচ এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
 
তথ্যসুত্রে জানা গেছে, জালিয়াপালং ইউনিয়নের ইনানী গ্রামের নাজিম উদ্দিন ও শাহজালাল দীর্ঘদিন ধরে স্থানীয় বন বিভাগকে বৃদ্ধাঙ্গুলি ও ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি বনভূমির পাহাড় কেটে সাবাড় করে পরিবেশ ধ্বংসের মুখে ঠেলে দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল। কিন্তু তাদের দুজনের শেষরক্ষা হলো না নবাগত ইউএনওর সুদক্ষ ও বিচক্ষণতায়।
 
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু. শফিউল আলম মাটিভর্তি দুটি অবৈধ ডাম্পার আটকের সত্যতা স্বীকার করার পাশাপাশি পাহাড় কাটার সাথে জড়িতদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে হু‍ঁশিয়ারি উচ্চারণ করেন। অভিযান চলছে এবং অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এমএসএম / জামান

মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা