প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আনন্দ অশ্রুতে ভাসছেন ভূমিহীন ও গৃহহীনদের মানুষ
মুজিব শত বার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে গৃহ নির্মাণ কর্মসূচীর আওতায় শ্রীমঙ্গল উপজেলায় আশ্রয়ণ-২ (২য় পর্যায়) প্রকল্পের ১শ’ ৫৮টি ঘরের মালিকানা হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২০ জুন) সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকায় আশ্রায়ণ প্রকল্প এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এক ভিডিও কনফারেন্সে গৃহহীনদের মাঝে ২ শতাংশ জমিসহ এসব ঘরের দলিল বুঝিয়ে দেয়া হয়। নিজেদের একটি পাকা ঘর পাওয়ার স্বপ্ন পূরণ হওয়ায় শ্রীমঙ্গলের এসব দরিদ্র গৃহহীন পরিবারের মধ্যে আনন্দের বন্যা বয়ে চলেছে।
নিরাশ্রয় এসব মানুষ কোনদিন ভাবেনি যে তারা একদিন নিজেরা জমির মালিক হবে আর পাকা ঘরে বসবাস করবে। অবশেষে স্বপ্নের ঠিকানার খোঁজ পেয়ে তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী এসময় সরকারের ঘোষিত কর্মসূচী বাস্তবায়নে প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধিদের প্রশংসা করে বলেন, জাতির জনকের স্বপ্ন ছিল নিরাশ্রয় মানুষের আশ্রয় দেয়ার। জাতির জনকের সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার গৃহহীনদের জমিসহ ঘর দেয়ার প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি বলেন, দেশের কোন মানুষ আর গৃহহীন থাকবে না। সরকারের গৃহীত এই কর্মসূচী বাস্তবায়ন হলে দেশে আর কোন দরিদ্র ও নিরাশ্রয় মানুষ থাকবে না।অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহীদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিজবাহুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, নজরুল ইসলাম, কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, নজরুল ইসলাম বলেন, আশ্রয়ণ-২ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ২০ একর জমিতে নির্মিত মোট ৩শ’ ঘর নির্মাণের কাজ হাতে নেয়া হয়। এর মধ্যে আজ প্রধানমন্ত্রী কর্তৃক ১শ’ ৫৮টি পরিবারকে জমিসহ ঘরের দলিল বুঝিয়ে দেয়া হয়েছে। বিদ্যুৎ, দ্রুত গতির ইন্টারনেট সংযোগসহ দৈনন্দিন সুযোগ সুবিধা সম্বলিত এই প্রকল্পে প্রাথমিক বিদ্যালয়, মসজিদ ও মন্দির বিশুদ্ধ পানি সরবরাহে ৮টি গভীর নলকূপ বসানো হয়েছে। তিনি জানান, প্রতি ঘড় নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। ১শ’ ৫৮ টি ঘর নির্মাণে ৩ কোটি ২০হাজার টাকা ব্যয় হয়েছে বলে তিনি জানান।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক