ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ইলিয়াস আহম্মেদ চৌধুরী (দাদাভাই)-সহ ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন যারা


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৩-২০২২ দুপুর ২:৩৫

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মাদারীপুর জেলার শিবচর উপজেলার সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা  ইলিয়াস আহম্মেদ চৌধুরী (দাদাভাই)-সহ  ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২০২২ সালের স্বাধীনতা পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে সরকার। মঙ্গলবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে ২০২২ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এ বছর যাদের এই পদক দেয়া হবে তারা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীরবিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদ্দীন আহমেদ, মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস (মরণোত্তর) ও সিরাজুল হক (মরণোত্তর)।

এছাড়া চিকিৎসাবিদ্যায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ও অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম এবং সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য মরহুম মো. আমির হামজাকে মনোনীত করেছে সরকার।

স্থাপত্যক্ষেত্রে মরহুম স্থপতি সৈয়দ মাইনুল হোসেনকে পুরস্কার দেয়া হচ্ছে। গবেষণা ও প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট পাচ্ছে এ বছরের স্বাধীনতা পুরস্কার।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বর্তমানে স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বেগম রোকেয়া পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও জাতীয় ক্রীড়া পুরস্কার দিয়ে থাকে সরকার। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেয়া হবে।

উল্লেখ্য, ইলিয়াস আহম্মেদ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং তার বড় ছেলে নূর ই আলম চৌধুরী এসপি জাতীয় সংসদের চিফ হুইপ। ছোট ছেলে মজিবুর রহমান চৌধুরী (নিক্সন) ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য।

জামান / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত