সভাপতি সেলিম পারভেজ, সম্পাদক ফারজানা রাব্বি বুবলী
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজকে পুনরায় সভাপতি ও ফারজানা রাব্বি বুবলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (১৪ মার্চ) ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ঐতিহাসিক একাডেমি হাই স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।
দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের সমন্বয়ক সাখাওয়াত হোসেন শফি, হোসনে আরা লুৎফা ডলিয়া সাবেক এমপি ও সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, সফুরা বেগম রুমি এমপি, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, মাহাবুব আরা বেগম গিনি, সংসদ সদস্য ও হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেন, দলের দুঃসময়ে নির্যাতিত, বিএনপি-জামায়াতের আমলে যারা জেল-জুলুমের শিকার হয়েছে তাদের কমিটিতে ভালো পদে রাখতে হবে। তারাই দলের সম্পদ।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের পুনরায় নির্বাচিত সভাপতি জি এম সেলিম পারভেজের সভাপতিত্বে উপজেলা সম্মেলনের সঞ্চালনা করেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্মেলন সম্পন্ন হয়। কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরবৃন্দ সভাপতি ও নতুন সাধারণ সম্পাদক পদে জাতীয় নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে মনোনীত করেন।
জামান / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ