বগুড়ায় শেরপুরে মিশ্র ফল চাষে সফল গাজিউল দম্পতি
‘বাবাকে দেখেছি ফলদ বৃক্ষ রোপণ করতে, গাছের পরিচর্যা করতে। তার সাথে সাথেই নিজের হাতে সে গাছের যত্ন নিয়েছি। শখের বশে দু-একটি গাছ রোপণ করেছিলাম। সেই থেকেই বৃক্ষের প্রতি ভালোবাসা আজন্মকালের।’ কথাগুলো বলছিলেন বেলগাছি গ্রামের মিশ্র ফলচাষি মো. গাজিউল হক।
বগুড়া জেলার শেরপুর উপজেলা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সুঘাট ইউনিয়নের নিভৃত পল্লী বেলগাছি গ্রামের মৃত রফিকুল ইসলাম তালুকদারের ছেলে গাজিউল হক (৪৫) এবং তার স্ত্রী শাহানাজ পারভীন (৩৮) গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান। বাবার আদর্শ আর শাইখ সিরাজের ‘মাটি ও মানুষ’ অনুষ্ঠানটি তাকে মূলত অনুপ্রাণিত করেছে বাণিজ্যিকভাবে ফলদ বাগান করতে। লেবু এবং চায়না থ্রি লিচুর বাগানের মধ্যদিয়ে তার বাণিজ্যিকভাবে ফল চাষ শুরু হলেও বেশিদিন টেকেনি তার লিচুর বাগান। হতাশাকে পরাজিত করে লিচু বাগান ভেঙে দিয়ে বগুড়া হর্টিকিলচার সেন্টারের কর্মকর্তার পরামর্শে প্রায় দেড় বছর আগে থেকে শুরু করেন মিশ্র ফলের বাগান, যেখানে রয়েছে বারোমাসি আমসহ মাল্টা, কুল, পেয়ারা, লেবু, কমলাসহ অনেক জাতের ফল।
দুই খণ্ডে বিভক্ত প্রায় ১২ বিঘা পৈত্রিক সম্পত্তিতে গড়ে তোলা তার বাগানে এখন বারোমাসি কাটিমন আম গাছের সংখ্যা ১০০টি, ভিয়েতনামী বারোমাসি মাল্টা গাছ ৩০০টি, থাই সেভেন পেয়ারা গাছ ১০০০টি, গোল্ডেন এইট পেয়ারা গাছ ৪০০টি, বারোমাসি লেবু গাছ ১১০টি এবং শ’খানেক কাশমিরি নুরানী আপেল কুলের গাছ রয়েছে। সবগুলো গাছই ফলে ভরপুর। এছাড়াও সুপারি গাছ রয়েছে ১ হাজার ৮০০টি, যেগুলো ২-৩ বছরের মধ্যে ফল দেয়া শুরু করবে।
সরেজমিন দেখা যায়, গাছে গাছে ঝুলে রয়েছে বারোমাসি আম, পেয়ারা, লেবু, মালটা এবং কুল। বিক্রির অপেক্ষায় মাটিতে প্রস্তুত রয়েছে ৫-৬ মণ কুল।
ফল বাগানের মালিক গাজিউল হকের সাথে কথা বলে জানা যায়, বাগান করতে গিয়ে এ যাবৎ ৬ লাখ বা তারচেয়ে কিছু বেশি টাকা বিনিয়োগ করেছেন। এখন পরিচর্যা ছাড়া তেমন কোনো বিনিয়োগ করতে হবে না।
বতর্মানে ৬ জন শ্রমিক শুধুমাত্র গাছের পরিচর্যা, নিড়ানি, আগাছা দমন, কীটনাশক ছিটানো, পানি দেয়াসহ অন্যান্য কাজে ব্যস্ত থাকে। গাজিউল হক দম্পতি পালাকরে তার তদারকি করেন। প্রাকৃতিক দুর্যোগ বা কোনো শত্রুতা না করলে ২০ থেকে ২৫ বছর সুফল ভোগ করবেন বলে গাজিউল হক আশাবাদী।
তিনি আরো জানান, দুবার তিনি সরকারিভাবে বগুড়া হর্টিকালচার সেন্টারের মাধ্যমে প্রণোদনার অর্থ পেয়েছেন। এছাড়াও শেরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ নিয়মিত পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করে থাকে।
জামান / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়