চুয়েট খেলোয়াড় কল্যাণ সমিতির প্রথম ব্যাটমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবাসিক এলাকায় বসবাসকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের সন্তানদের সুকুমারবৃত্তি ও ক্রীড়াচর্চার উদ্দেশ্যে গঠিত চুয়েট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে প্রথম ব্যাটমিন্টন টুর্নামেন্ট-২০২২ সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টের সিনিয়র গ্রুপের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম ও মো. সাহাব উদ্দিন সজল জুটি এবং রানার্সআপ হয়েছেন অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী ও মো. সোলায়মান জুটি। এতে জুনিয়র গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছেন ফিরোজ-শান্ত জুটি এবং রানার্সআপ হয়েছেন মাসুদ-সিয়াম জুটি। খেলা পরিচালনা করেন চুয়েটের শারীরিক শিক্ষা প্রশিক্ষক মো. জিলহাজ উদ্দিন ও প্রকাশ কান্তি চৌধুরী।
এ উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় চুয়েট আবাসিকের স্টাফ ওয়েলফেয়ার সংলগ্ন ব্যাটমিন্টন খেলার মাঠে ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। খেলোয়াড় কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও ৯নং পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহাম্মদ, ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. আজাদ হোসেন, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, ইউআরপি বিভাগের ড. মুহাম্মদ রাশিদুল হাসান, প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম ও স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন।
জামান / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়