ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে দুই দিনব্যাপী মৎস্য চাষ প্রশিক্ষণ সমাপ্ত


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৩-২০২২ বিকাল ৬:১২

বালাগঞ্জ উপজেলা মৎস্য খাতে এগিয়ে যাচ্ছে। মৎস্য উন্নয়নে বিশ্ব তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। এর অংশীদার বালাগঞ্জও। দেশে এ খাতের জিডিপিতে বালাগঞ্জ মৎস্য খাত ভূমিকা রাখছে। বিগত দিনের তুলনায় মৎস্য চাষে ব্যাপক মানুষ অগ্রসর হচ্ছে। এখানে পাঙ্গাস, পাবদা, গুলশা, টেংরা চাষ স্থাপন বিষয়ক পরামর্শ দেয়া হচ্ছে, মাছ চাষে যেন চাষিরা উদ্বুদ্ধ হয়।

বক্তারা বলেন, মাছ চাষ বিষয়ক পরামর্শ দিতে মৎস্য দপ্তর অপেক্ষা করছে। সরকারি সহায়তার জন্য দিন-রাত মৎস্য দপ্তর কাজ করে যাচ্ছে এবং যাবে। সিলেটের বালাগঞ্জ উপজেলায় ‘নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিববর্ষে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ২০২১-২২ আর্থিক বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় দুই দিনব্যাপী উপজেলার মৎস্যচাষিদের প্রশিক্ষণের সমাপনী দিনে এসব কথা বলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, সিলেট জেলা মৎস্য দপ্তরের সিনিয়ন সহকারী পরিচালক আরিফ হোসেন, সিলেট উপ-প্রকল্প পরিচালক দ্বিজরাজ বর্মণ।

মঙ্গলবার (১৫ মার্চ) উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে বেলা ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে ১৮ জন আ.ডি/এফ.এফদের কার্প নার্সারি, পাঙ্গাস ও পাবদা, গুলশা, টেংরা চাষ প্রদর্শনী স্থাপন বিষয়ক প্রশিক্ষণের (প্রথম পর্ব) সমাপনী দিনে আরো বক্তব্য দেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. শামসুল হক, সাংবাদিক জাগির হোসেন, ক্ষেত্র সহকারী শিল্টু লাল দাস, লীফ আশীষ দাম, আমীর আলী প্রমুখ।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার