ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবিতে চতুর্থবারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতা হাল্ট প্রাইজের ফাইনাল অনুষ্ঠিত


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ১৫-৩-২০২২ বিকাল ৬:১৫

চতুর্থবারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত আন্তর্জাতিক প্রতিযোগিতা হাল্ট প্রাইজ-২০২২-এর অন ক্যাম্পাস রাউন্ডের ফাইনাল আজ মঙ্গলবার (১৫ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছে রোড টু হেভেন, রানার্সআপ হয়েছে ব্লকচেইন রিল্যান্সারস।

বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী ইদ্রিস অডিটরিয়ামে আয়োজিত ফাইনালে ৬টি টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো.দিদার উল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইআইএসের শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, অর্গানাইজার ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। প্রোগ্রামের সভাপতিত্ব করেন আইআইএসের ডিরেক্টর প্রফেসর ড. ফিরোজ আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সেসের (আইআইএস) আয়োজনে প্রতিযোগিতার টিম রেজিস্ট্রেশন চলে ৮ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত। প্রতিযোগিতায় প্রিলিমিনারি রাউন্ডে ৩২টি টিম অংশগ্রহণ করে। প্রিলিমিনারি রাউন্ডে নির্বাচিত ১০টি টিম সেমিফাইনালে অংশগ্রহণ করে এবং চূড়ান্ত ৬টি টিম ফাইনালের জন্য নির্বাচিত হয়।

প্রতিযোগীরা ৩-৪ জনের টিম আকারে অংশগ্রহণ করেন। এবারের প্রতিপাদ্য হলো ‘গেটিং দ্য ওয়ার্ল্ড ব্যাক টু ওয়ার্ক’। ফাইনালে প্রতিযোগীরা তাদের আইডিয়ার মাধ্যমে ২০২৪ সালের মধ্যে ২ হাজার কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরেন।
 
ফাইনালে বিচারক ছিলেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিইসিই বিভাগের প্রধান প্রফেসর ড. তৌহিদ ভুইয়া, ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনেশন সার্ভিসিসেসের বিজনেস ডেভেলপমেন্টেএর প্রধান সারওয়াত রেজা, নিউজিল্যান্ডের ডাব্লিউএএসডিএর ডিন আহমেদ বারী, নিউজিল্যান্ডের ডাব্লিউএএসডিএর বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার সাদিয়া ইসলাম।

উক্ত আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে আছে নোবিপ্রবি সাংবাদিক সমিতি, ই-লার্নিং পার্টনার বহুব্রীহি, ক্রিয়েটিভ পার্টনার প্রিন্ট গ্যালারি, কস্টিউম পার্টনার টুয়েলভ ক্লথিং, ফুড পার্টনার নাইস গেস্ট হাউজ।

উল্লেখ্য, হাল্ট প্রাইজ হলো শিক্ষার্থীদের নোবেল খ্যাত বিশ্বের সবচেয়ে বড় উদ্যোক্তা প্রতিযোগিতা, যা প্রতি বছর বিশ্বের ১০০-এর অধিক দেশে আয়োজিত হয়ে থাকে। প্রতিযোগিতাটি জাতিসংঘ, ক্লিনটন ইনিশিয়েটিভস (আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন এর সংস্থা) এবং হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল যৌথভাবে আয়োজন করে থাকে। এর মাধ্যমে জাতিসংঘ চিহ্নিত সমস্যার সমাধান এবং তা বাস্তবায়নের জন্য বিজয়ীদের ‍এক মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি টাকা) পুরস্কার প্রদান করা হয়।

এমএসএম / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?