বাউবি’তে বার্ষিক কর্মসম্পাদন কৌশল প্রণয়ন কর্মশালা
বাউবি’তে বার্ষিক কর্মসম্পাদন কৌশল প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত।বিশ্ববিদ্যালয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মূল ক্যম্পাসে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২১-২০২২ প্রণয়নে অংশীজনকে নিয়ে রবিবার সেমিনার হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এর সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানু এ কর্মশালার উদ্বোধন করে বলেন, চ্যালেঞ্জ মোকাবেলা করে বার্ষিক কর্ম সম্পাদনের চুক্তি অনুযায়ী সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব এ জন্য নির্দিষ্ট ছকে বিজ্ঞানসম্মতভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। তিনি বলেন, হলিষ্টিক এপ্রোচে এপিএ বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে। দিনব্যাপী কর্মশালায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে বাউবি’র প্রস্তাবিত কার্যক্রম আগামী ০৩ (তিন) বছরের কর্ম পরিকল্পনার প্রক্ষেপণ নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থাপনা বিষয়ে আলোচনায় অংশ নেন ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক রানা হামিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান উকিল, স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক সুফিয়া বেগম। কর্মশালায় রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম এপিএ কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের ৬টি স্কুলের ডিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, পরিচালকগণ, এপিএ কোর কমিটি, নৈতিকতা কমিটি, শুদ্ধাচার কমিটি, ইনোভিশন টিম ও এপিএ টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied