ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

ফেনীতে জায়গা বিরোধের জের ধরে বৃদ্ধাকে কুপিয়ে জখম


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ১৬-৩-২০২২ বিকাল ৫:২৯
ফেনীর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন'র জায়গার বিরোধ'র জের ধরে প্রবাসী মামুন(৪৬) ও তার মা মাবিয়া বেগম(৬৭) কে কুপিয়ে জখম ও হত্যার চেষ্টা করে তাদেরই পাশের বাড়ির মৃতঃ জালাল উদ্দীনের পুত্র ইলিয়াস ও মানিক এবং ইলিয়াসের পুত্র হৃদয়।এ ঘটনায় মাবিয়া বেগম বাদী হয়ে ইলিয়াস, মানিক সহ চারজনকে আসামী করে মামলা দায়ের করেন।এঘটনায় পুলিশ তিনজনকে আটক করেন।
 
মামলার বিবরনে জানা যায়, শুক্রবার(১০ই মার্চ) সকালে জায়গা বিরোধকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।একপর্যায়ে মানিক ও ইলিয়াস চুরি ও ধামা দিয়ে মাবিয়া বেগমকে মাথায় মারাত্মক আঘাত করে।তার ছেলে মামুনকে কুপিয়ে জখম করে।পরক্ষনে তাদের শোর চিৎকারে আশেপাশের লোকজন ফেনী সদর হাসপাতালে নিয়ে যান।অবস্থা বেগতিক হলে ডাক্তাররা তাদের কে চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করে।বৃদ্ধা মাবিয়া বেগমের মাথায় ১০ টি সেলাই করা হয়। তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।এদিকে এলাকাবাসী জানান মানিক ও ইলিয়াস পেশায় তারা রিক্সা চালক এবং রাতের আঁধারে মাদক বিক্রি করার অভিযোগ করেন স্থানীয়রা। থানায় মামলা দায়ের করায় বাদিকে প্রাননাশের হুমকি দিচ্ছে। বাদীর দখলীয় জায়গায় নির্মাণাধীন ঘরে বাধা প্রদান করেন।
 
ইতিপূর্বে ঘরনির্মানকে কেন্দ্র করে মানিক ও তার সহযোগীরা ৮ হাজার,৫ হাজার এবং ১৩ হাজার টাকা করে চাঁদার টাকা নেন ভুক্তভোগী মাবিয়ার ছোট ছেলে প্রবাসী মামুন।এরপর আবারো টাকার দাবি করলে মামুন গংরা অস্বীকৃতি জানায়।
 
বাদী মামুন ও তার পরিবার কে প্রাননাশের হুমকির বিষয়ে জানতে চাইলে, ফেনী মডেল থানার ওসি তদন্ত আব্দুর রহিম জানান'থানায় লিখিত অভিযোগ দিলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস