ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৩ জন নিহত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৩-২০২২ দুপুর ১০:১৩

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে সংবাদপত্র বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার মরজাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ খালেদ মাহমদু খান। তবে প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়রা জানান, ভোরে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল সংবাদপত্র পরিবহনকারী মাইক্রোবাসটি। এ সময় বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস সামনে থাকায় অপর একটি গাড়িতে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হন। মাইক্রোবাসের চালক ছাড়া নিহত বাকি দুজন কোন গাড়ির যাত্রী ছিলেন, সেটি তারা জানাতে পারেননি এখন পর্যন্ত। এ সময় দুজন আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।

ভৈরব হাইওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) খালেদ মাহমদু খান বলেন, আহত দুজন নরসিংদী ও ভৈরবের ভিন্ন দুটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার