আশুলিয়ায় বঙ্গবন্ধুর জন্ম দিন ও শিশু দিবসে নানা আয়োজন
আশুলিয়ায় বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে নানা রকম অনুষ্ঠান করা হয়েছে। বৃহস্প্রতিবার সকাল থেকে সারা দিন আশুলিয়ায় কেক কাটা গরীব দুস্থ্য দের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ এবং আলোচনা সভা হয়েছে। ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম দিন উপলক্ষ্যে, সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আশুলিয়া থানা আওয়ামীলীগ ধামসোনা ইউনিয়ন আওয়ামীলীগ ঢাকা শিল্প পুলিশ-১ আশুলিয়া প্রেসক্লাব,আশুলিয়া থানা ছাত্রলীগসহ নানা শ্রেনী পেশার মানুষ। পরে বাইপাইল এলাহী কমনিউটি সেন্টারে কেক কেটে আশুলিয়া থানা আওয়ামী লীগ ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের ১০২ তম জন্ম দিন পালোন করেন। জন্ম দিন ও শিশুদিবস উপলক্ষ্যে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের আহবায়ক মোঃ ফারুক হাসান তুহিন বিশেষ অতিথি ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খাঁন,আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন মাদবর, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান সুরুজ মিয়া, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ দেওয়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্র লীগের সভাপতি বাপ্পি সাধারণ সম্পাদক তানভীর সহ অঙ্গ সংগঠনের শতশত নেতা কর্মী। অপর দিকে শিশু দিবস উপলক্ষ্যে ধামসোনা ইউনিয়নের ৯ নং ওর্য়াডে স্থানীয় মেম্বার শফি উদ্দিন আয়োজিত ঘোড়াপীর মাজারে গরীব দুস্থ্য শিশুদের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ ব্যবস্থা করেছেন। পাশাপাশি আশুলিয়া থানা যুবলীগ ও ইয়ারপুর ইউনিয়ন যুবলীগ ও মিলাদ ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম দিন পালন করেছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার