কুড়িগ্রাম সদরের আশ্রয়ন প্রকল্পে যুবক খুন
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে ধরলা আবাসন প্রকল্পে দুই পরিবারের দ্বন্দ্ব নিরসন করতে গিয়ে প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার সন্তান খুন হয়েছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ৮ টার দিকে পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের ধরলা আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বকুল মিয়া (৩৮)। তিনি উত্তর নওয়াবশ গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারের ছেলে। তার ঘরে দুই স্ত্রী ও তিন মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, ধরলা আবাসন প্রকল্পের ১০ নং ঘরের সুবিধাভোগী মোরশেদের মেয়ের সাথে ১১ নং ঘরের সুবিধাভোগী রাশেদার ছেলে রাশেদুলের (১৮) প্রেমের সম্পর্কের জেরে বৃহস্পতিবার দুপুরে দুই পরিবারের মধ্যে বিবাদের সূত্রপাত হয়। পরে সন্ধ্যায় বিষয়টি মিমাংসার সময় নির্ধারণ করেন স্থানীয়রা। এর মধ্যে মোরশেদ বৃহস্পতিবার সন্ধ্যায় ধরলা ব্রিজের পূর্বপাড়ের সওদাগর পাড়া (সান্ডার পাড়া) থেকে একাধিক অটোরিকসায় করে বেশ কিছু লোকজন নিয়ে আবাসন প্রকল্পে প্রবেশ করে। দুই পরিবারের বিবাদ নিরসনে আবাসনের পাশের বাসিন্দা ও প্রয়াত মুক্তিযোদ্ধার ছেলে বকুল মিয়া মধ্যস্থতার চেষ্টা করেন। এক পর্যায়ে মোরশেদের পক্ষের লোকজনের মধ্য থেকে এক যুবক আকস্মিক বকুলের পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় বকুল মিয়াকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় যুবক আলমগীর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই আশ্রয়ন প্রকল্পে গৃহ বরাদ্দ প্রদানে দুর্নীতি ও অনিয়মের শেষ ছিল না। এখানকার অধিকাংশ গৃহ প্রকৃত গৃহহীন ও ভুমিহীনদের পরিবর্তে স্বচ্ছল ও ধনী ব্যক্তিদের বরাদ্দ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, আমরা এলাকাবাসী জেলা প্রশাসকসহ বিভিন্ন সেক্টরে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার তো পাই নাই উল্টো অভিযোগ করার কারণে প্রশাসনের হুমকির শিকার হয়েছি। জেলা প্রশাসক ও সদর ইউএনও স্থানীয়দের আবাসনে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন। তাই স্থানীয়রা আবাসনে যেতে না পারার কারণে বহিরাগতরা এসে আবাসনে খুনের ঘটনা ঘটাতে পেরেছে। আবাসনের ১০নং গৃহের মালিক অভিযুক্ত মোরশেদেরও সওদাগর পাড়ায় নিজস্ব বাড়ি আছে বলেও অভিযোগ করেন তিনি।
সদর থানার সেকেন্ড অফিসার প্রলয় বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলা হয়েছে। এজাহারভুক্ত দশ আসামীর মধ্যে ইতোমধ্যে নয় জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সদর থানা পুলিশ।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied