সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলসহ শিক্ষক, ছাত্র,ছাত্রী ও অবিভাবদের নিয়ে দিনব্যাপী বিভিন্ন আয়োজনে উৎসব মুখরিত পরিবেশে পালিত হয়েছে দিনটি।
সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সুদক্ষতায় বিদ্যালয়টির ধারাবাহিক সফলতা দিন দিন বেড়েই চলছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ওয়াদুদুর রহমান সকলকে শেখ মুজিবর রহমানের জীবন সংগ্রাম সমন্ধে অবহিত করে বলেন, গাজীপুরবাসীর প্রাণপ্রিয় নেতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এড আজমত উল্লাহ খানের সহযোগিতা ও সকল শিক্ষকদের প্রচেষ্টায় আমরা আজ সাফল্যের পথে এগিয়ে যাচ্ছি। তোমাদের প্রত্যেককে দেশ প্রেমিক হতে হবে। দেশের কল্যানে কাজ করতে হবে। পাশাপাশি পড়াশুনা ঠিক রেখে খেলাধুলাসহ সকল ক্ষেত্রে অংশগ্রহন করতে হবে।
এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা শহীদ আহসান উল্লাহ মাষ্টারসহ সকল শহীদদের জন্য দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’
Link Copied