ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

কলকাতায় আবারো শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৩-২০২২ দুপুর ১০:২১

ওপার বাংলা থেকে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেলেন এপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘বিনিসুতোয়’ ছবিটিতে অনবদ্য অভিনয়ের জন্য ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-২০২১’ জিতেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার (১৭ সার্চ) রাতে টলিউড ইন্ডাস্ট্রির সম্মানজনক এই পুরস্কারের আসর বসেছিল কলকাতার একটি পাঁচতারকা হোটেলে। সেখানে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে বাংলাদেশের জয়া আহসানের হাতে পুরস্কার হিসেবে ‘ব্ল্যাক লেডি’ তুলে দেন আয়োজকরা।

গত বছরের আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছিল অতনু ঘোষ পরিচালিত ও জয়া আহসান অভিনীত ‘বিনিসুতোয়’ ছবিটি। সেখানে তিনি অভিনয় করেছেন শ্রাবণী নামে মধ্য তিরিশের এক নারীর চরিত্রে। তার বিপরীতে ছিলেন হৃত্বিক চক্রবর্তী।

এবারের ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী হওয়ার দৌড়ে জয়ার সঙ্গে ছিলেন ওপার বাংলার অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, রুক্সিনী মৈত্র, অর্পিতা চট্টোপাধ্যায়, দামিনি বেনি বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো তারকা। তাদের হারিয়ে শেষ হাসিটা জয়াই হাসলেন।

এর আগে ২০১৯ সালে টলিউডের ছবি ‘বিজয়া’ ও ‘রবিবার’-এর জন্য ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান। তারও আগে ২০১৮ সালে ‘বিসর্জন’ ছবিতে অভিনয়ের জন্যও সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি।

অন্যদিকে, ২০১৭ সালে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী। এছাড়া ২০১৪ সালে অরিন্দমের ‘আবর্ত’ ছবির জন্যও মনোনয়ন পেয়েছিলেন জয়া।

প্রসঙ্গত, দেশের পাশাপাশি অর্ধ যুগেরও বেশি ধরে কলকাতার ছবিতেও অত্যন্ত প্রতাপের সঙ্গে অভিনয় করে চলেছেন জয়া আহসান। তার স্বীকৃতিও পেয়ে চলেছেন বারবার। এবারের ফিল্মফেয়ারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার সেই সংখ্যাটা আরও বাড়িয়ে দিল।

জামান / জামান

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

দামি ঘড়ি থেকে গাড়ি, সহকর্মীদের উপহার দিয়ে চমকে দিয়েছেন শাহরুখ–সালমানরা

অনন্তে আস্থা সানীর, ব্যাংক ঋণ ইস্যুতে যা বললেন অভিনেতা

‘পঞ্চায়েত ৫’ মুক্তি নিয়ে দুঃখ প্রকাশ অ্যামাজন প্রাইমের

পরীমনিকে ‘ফ্লপ নায়িকা’ বললেন অপু বিশ্বাস

স্পর্শ না করেও হেনস্তা, পরিচালকের বিরুদ্ধে স্বরার অভিযোগ

কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান হাসপাতালে

সোনাক্ষীর বিকৃত ছবি ছড়ানো যুবককে গ্রেপ্তারের পরই মুক্তি

১২ ঘণ্টার থাইল্যান্ড সফর, যেভাবে সামলে নিলেন মৌসুমী মৌ

আর্থিক সহায়তা নয়, কাজ চাইছেন শরদ কাপুর

ওটিটিতে ‘রামায়ণ’ মুক্তি নিয়ে যা ভাবছে নির্মাতারা

ধানুশ-মাম্মুট্টির নতুন সিনেমা ‘ওম’-এর ট্রেলার প্রকাশ!

কেরালার উৎসবে মূল প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’