গণমাধ্যমে কুবি শিক্ষকের বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপনের অভিযোগ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক জসিম উদ্দিনের বিরুদ্ধে ক্লাস নেওয়ার অভিযোগ উঠেছে। তবে ঐ শিক্ষক বলছেন, তিনি কোনো ক্লাস নেননি৷ গণমাধ্যমে তার বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। সহকারী অধ্যাপক জসিম উদ্দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের একাংশের সহ-সভাপতি।
এ বিষয়ে জসিম উদ্দিন বলেন, কোনো ক্লাস নেওয়ার উদ্দেশ্যে না৷ আমি শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ ম্যাসেজ দেওয়ার জন্য ক্লাসের লিংক পাঠিয়েছিলাম৷ তারপর শিক্ষার্থীদের জয়েন করার জন্য ওয়েট করছিলাম। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে সেটা আমি বন্ধও করে দেই৷ আমার বিরুদ্ধে একটি কথা এসেছে, বঙ্গবন্ধুর জন্মদিনের কথা আমার মনে নেই। আমি বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, বঙ্গবন্ধুর জন্মদিন আমার মনে থাকবে না এটা তো হতেই পারে না৷
তিনি আরও বলেন, আমার ঠান্ডা, কাশি-জ্বর৷ আমি এমতাবস্থায় আসলে ক্যাম্পাসে আসতে পারতেছিলাম না। আমি তো আমার অন্য কলিগদের ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।
শেষ সময়ে তড়িঘড়ি করে কোর্স শেষ করতেই তিনি বঙ্গবন্ধুর জন্মদিনের র্যালির সময়ে ক্লাস নিয়েছেন এমন অভিযোগের ব্যাপারে তিনি বলেন, এটাও একটা মিথ্যা কথা৷ বিভাগের অন্য কেউ যে আমার থেকে ফার্স্ট অবস্থানে বা আমি দেরি করে শুরু করছি, এমন কোনো সুযোগ নেই। আমি সব কাজের ভীড়ে আমার ক্লাসগুলো সবার আগে নেওয়ার চেষ্টা করি।
এদিকে যে ব্যাচের শিক্ষার্থীদের তিনি ক্লাসের জন্য লিংক দিয়েছিলেন, সে ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকালকের ক্লাসটি কোনো আনুষ্ঠানিক ক্লাস ছিল না। ক্লাসে সবার উপস্থিতিও ছিলো না৷ ব্যাচের অনেক শিক্ষার্থী জানেও না যে এমন কিছু একটা হয়েছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, স্যারের নয়টা টপিকের মধ্যে সাতটার মতো টপিকই শেষ। সেমিস্টার ফাইনাল শুরু হওয়ার যে সময় আছে, তাতে এগুলাও শেষ করে দেওয়া সম্ভব৷ তাহলে তড়িঘড়ি কিভাবে হয়?
এছাড়া সহকারী অধ্যাপক জসিম উদ্দিন এখনো ইনকোর্স শুরু করতে পারেননি বলে যে অভিযোগ গণমাধ্যমে এসেছে এই বিষয়ে ঐ শিক্ষার্থী বলেন, আমাদের ট্যুর ছিল বলে আমরা নিজেরাই স্যারকে মিডটার্ম পরীক্ষা পরে নিতে বলেছিলাম।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied