ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

১৯ মার্চ মুক্তিযুদ্ধের মাইলফলক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৯-৩-২০২২ দুপুর ৪:৪৫
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ১৯ মার্চ হলো মুক্তিযুদ্ধের মাইলফলক। মুক্তিযুদ্ধ শুরুর আগে ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরে দেশে পাক সেনাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে উঠেছিল। এ দিনটির রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য গাজীপুরবাসীর দাবির সঙ্গে তিনিও একাত্মতা প্রকাশ করেছেন। এজন্য তিনি জেলা প্রশাসককে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করতে বলেন। আমিও সরকারের পক্ষ থেকে তা দেখবো। ৭১ সালের এদিনে গাজীপুরের তৎকালীন জয়দেবপুর এবং চান্দনা-চৌরাস্তা এলাকায় এ প্রতিরোধ সংগ্রাম করতে গিয়ে শহীদ হন ফুটবলার হুরমত আলী, কানু ও মনু খলিফা। আহত হন আরো অনেকে।   
 
শনিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নাট মন্দিরে অনুষ্ঠিত ১৯ মার্চ: প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস ও বীর মুক্তিযোদ্ধা সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।  
 
জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের পুলিশ সুপার এসএম সফিউল্লাহ, গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. জাকির হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, অধ্যাপক এম.এ বারী। এসময় গাজীপুর জেলা ও মহানগরের বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
 
এ সময় মন্ত্রী আরো বলেন, গাজীপুরবাসীর দুঃখ শহরের লেভেল ক্রসিং। এ দুঃখ দূর করতে রেলপথটির উপরে একটি রেল ওভারব্রীজ নির্মাণ ও বিকল্প রাস্তা নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। ইতোমধ্যে রেলব্রীজ নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কাজও চলছে। আগামী রমজানের প্রথম দিকে গাজীপুরে পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা, যানজটসহ বিভিন্ন বিষয় চিহ্নিতকরণ ও তা সমাধানের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা হবে। 
 
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া বলেন, ১৯৭১ সালের ১৯ মার্চে ঢাকা ব্রিগেড হেডকোয়ার্টার থেকে আকস্মিকভাবে পাকিস্তানি ব্রিগেডিয়ার জাহান জেবের নেতৃত্বে পাকিস্তানি রেজিমেন্ট জয়দেবপুরের (গাজীপুর) দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টকে নিরস্ত্র করার জন্য পৌঁছে যায়। এ খবর জানাজানি হতেই বিক্ষুদ্ধ জনতা জয়দেবপুরে এক প্রতিরোধ সৃষ্টি করে। সশস্ত্র পাকিস্তানি সেনাবাহিনী জনতার ওপর গুলিবর্ষণ করলে অকুস্থলেই শহীদ ও হতাহত হয় অনেকে। এটি ছিল মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ।

এমএসএম / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’