ওয়ার্নকে শেষ শ্রদ্ধা জানাল পরিবার ও বন্ধুরা
বাবা কেইথ ওয়ার্ন আসছেন, পাশে তার আরও এক ভদ্রলোক। কেইথের নজর মাটিতে। ছেলেকে হারানোর শোকে তিনি পাথর হয়ে গেছেন, ছবিটা যেন তারই প্রমাণ। কালো সানগ্লাস পরা মাইকেল ক্লার্ক ব্লেজারের পকেটে হাত দিয়ে টিস্যু বের করছেন কি না, বুঝা যাচ্ছে না। তবে তিনিও যে বন্ধুকে হারানোর শোকে আছেন, বোঝা যাচ্ছে স্পষ্ট।
এসব দৃশ্য স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নকে দেওয়া পারিবারিক ও বন্ধুদের শেষ বিদায়ের। রোববার ব্যক্তিগত এই বিদায়ের আয়োজন করা হয় সেন্ট কিল্ডা ফুটবল ক্লাবে। এ সময় ওয়ার্নের ছেলে জ্যাকসনকে বাবার কফিন বহন করতেও দেখা গেছে। ছিলেন তার দুই বোন ব্রুক ও সামারও। ওয়ার্নের বাবা কেইথ ও মা ব্রিজেটও ছেলেকে শেষ বিদায় জানান।
৮০ জনের মতো ব্যক্তি ওয়ার্নের এই ব্যক্তিগত বিদায়ে অনুষ্ঠানে ছিলেন বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম। এর মধ্যে ছিলেন ব্যক্তিগত বন্ধু, সাংবাদিক, খেলার মাঠের সতীর্থ এমনকি প্রতিপক্ষ দলের খেলোয়াড়ও। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন অনুষ্ঠানে হাজির ছিলেন।
পুরো অনুষ্ঠানের উপস্থাপনা করেন আমেরিকান গায়ক ম্যাগুয়ের। শুরুতে তিনি বলেছেন, ‘ওয়ার্ন মানুষের জন্য খেলেছে। সে ছিল সুপারম্যান। বাচ্চা হিসেবে যা কিছু করার স্বপ্ন দেখেন, ওয়ার্ন সব করেছেন। সে হ্যাটট্রিক করেছে, ৭০০ উইকেট নিয়েছে। গ্যাটিংকে ওই বলটা করেছে।’
অস্ট্রেলিয়ার টিভি অনুষ্ঠানের কমেডি চরিত্র নিউম্যানও হাজির হয়েছিলেন এই অনুষ্ঠানে। তিনি বলেছেন, ‘শেন ওয়ার্নের পরিবার, কাছের বন্ধুদের দেখতে পারা দারুণ ব্যাপার...আমি জানি না তারা কীভাবে এটা করেছে, কিন্তু তারা নিজেদের একসঙ্গে করতে পেরেছে। এই পরিস্থিতিতে যেমন অন্ত্যেষ্টিক্রিয়া হওয়া দরকার ছিল, তেমনই হয়েছে। আমি আশা করি এমসিজে মানুষে ভর্তি থাকবে তাকে ট্রিবিউট জানাতে।
এর আগে ওয়ার্নের এই বিদায়ে থাকতে না পারার আফসোস করেন সাবেক স্ত্রী এলিজাবেথ হারলি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ওয়ার্নের সঙ্গে একটা ছবি দেন তিনি। সেখানে এখনও ওয়ার্নের মৃত্যু মেনে নিতে না পারার কথা জানান এলিজাবেথ।
তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ব্যথিত শেন ওয়ার্নের অন্ত্যেষ্টিক্রিয়ায় থাকতে পারবো না বলে। আমার গত রাতে শ্যুটিং ছিল গত রাতে, সময়ের কারণে শারিরীকভাবে যেতে পারছি না। এই ছবিগুলো শ্রীলঙ্কায় তোলা হয়েছিল আমাদের অ্যাঙ্গেজম্যান্ট উদযাপন করতে। আমাদের সব সন্তানরা সঙ্গে ছিল, সময়টা ছিল আনন্দের।’
ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হওয়া সবাই কিছুক্ষণের জন্য শেন ওয়ার্নকে ট্রিবিউট জানিয়ে নিজেদের স্মৃতি রোমন্থন করেন। গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। আগামী ৩০ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে শেষ বিদায় জানানো হবে তাকে।
এমএসএম / এমএসএম
টস হেরে ব্যাটিংয়ে ভারত
দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে কোয়ার্টারে অস্ট্রেলিয়া
‘আমি শুধু বাড়ি ফিরতে চাই’
বিশ্বকাপ নিরাপত্তা নিয়ে ফিফার সঙ্গে বৈঠক করেছে মেক্সিকান কর্তৃপক্ষ
জাতীয় দলের বিপক্ষে অল স্টারের হয়ে খেলবেন সৌম্য-নাঈম
খারাপ সময়ে বাটলারের পাশে দাঁড়ালেন ব্রুক
মধ্যপ্রাচ্যে সংঘাত, ট্রাম্পের ‘ডোন্ট কেয়ার’ মনোভাব ও বিশ্বকাপ ঝুঁকি
বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা
পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা, যা বলছে বিসিবি
ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন দায়িত্বে জহির
চীনের বিপক্ষেও হাই লাইন ডিফেন্স!
ইয়ামালের হ্যাটট্রিকে বার্সার দাপুটে জয়