ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বার্সেলোনার পরিচয় কখনোই বদলায় না, রিয়াল কোচ


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ১২:৩৬

মৌসুমের শুরুতেও বেশ ধুঁকছিল বার্সেলোনা। দলের ইতিহাসের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি চলে গিয়েছিলেন। দিশা খুঁজে পাচ্ছিলেন না কোচ রোনাল্ড কোম্যান। শেষ অবধি খারাপ পারফরম্যান্সে কারণে তাকে ছাড়তে হয়েছে ক্লাবও। তার স্থলাভিষিক্ত হয়েছেন বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজ। 

এরপর যেন জাদুর কাঠির মতো বদলে দিচ্ছেন কাতালান ক্লাবটিকে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়লেও ইউরোপা লিগে শেষ আটে জায়গা করে নিয়েছে। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে লিগেও। রোববার রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী দলের কোচ প্রশংসায় পঞ্চমুখ জাভির।

সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘বার্সেলোনার পরিচয় কখনো বদলায় না। তাদের খেলার ধরণ অনেক পরিষ্কার। জাভি ওই স্টাইলটাকে খুব ভালোভাবে সংগঠিত করেছে। সে খুব ভালো করছে। দল অনেক উন্নতি করেছে আর শক্তিশালী হয়েছে। এটা একটা পূর্নাঙ্গ দল যারা ভালো খেলে। আমার মতে জাভি খুব ভালো করছে।’

২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে রিয়াল মাদ্রিদে। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে চারে। লিগ দৌড়ে যে জাভির দল পিছিয়ে, সেটা স্পষ্টই। তবুও বার্সেলোনাকে লড়াই থেকে ছিটকে দিচ্ছেন না রিয়াল কোচ আনচেলত্তি। তিনি বলছেন, লড়াই হবে শেষ ম্যাচ পর্যন্ত।

আনচেলত্তি বলেছেন, ‘বার্সেলোনার বিপক্ষে জিতলে আমরা আরও তিন পয়েন্ট পাবো। যেটা আমাদের লিগ জেতার আরও কাছে নিয়ে যাবে। যদি ড্র করি, এক পয়েন্ট পাবো। হেরে গেলে, কিছুই পাবো না। কিন্তু আমাদের এটা ভাবলে হবে না বার্সেলোনা দৌড়ে নেই। সব দল শেষ ম্যাচ পর্যন্ত লড়াই করবে।’

যদিও নিজের দলকে আলাদা কৌশলেই খেলাতে চান রিয়াল কোচ, ‘আমার মতে, ফুটবল কেবল একটি ধরনের খেলা নয়। আমি চাই, আমার দল ভিন্ন ভিন্ন কৌশলে খেলতে অভ্যস্ত হয়ে উঠুক। আমি সেসব ধরনের প্রয়োগ করার চেষ্টা করি, যেগুলোতে আমার ছেলেরা স্বচ্ছন্দ অনুভব করে।’

এমএসএম / এমএসএম

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে