ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

উখিয়ায় হতদরিদ্রদের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন


উখিয়া প্রতিনিধি  photo উখিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ২:৮

কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে অসহায় ও হতদরিদ্রদের জন্য ন্যায্যদামে ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করেছেন নবাগত ইউএনও ইমরান হোসাইন সজীব। আজ রোববার (২০ মার্চ) বেলা ১১টার দিকে রত্নাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রত্নাপালং ইউনিয়ন পরিষদের সচিব আবু সুপিয়ানের সঞ্চালনায় এবং রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল মনসুর চৌধুরীসহ রত্নাপালং ইউনিয়নের সকল জনপ্রতিনিধি।

আনুষ্ঠানিক কার্যক্রম শেষে হতদরিদ্র ও অসহায়দের মাঝে প্রথম পর্যায়ে স্বল্পমূল্যে টিসিবির পণ্য ৫৫ টাকার মূল্যের ২ কেজি চিনি, ৬৫ টাকার মূল্যের ২ কেজি মসুরি ডাল এবং ১১০ টাকা দামের ২ লিটার সয়াবিন তেল দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। 

এমএসএম / জামান

মাদারীপুরে শুরু হলো ওয়াজউদ্দিন মাতুব্বর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সরকারের লক্ষ্য সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলা: স্বাস্থ্য শিক্ষা সচিব

মাদক ব্যবসায়ীদের হামলায় হাতীবান্ধায় ২ পুলিশ কর্মকর্তা আহত, আশঙ্কাজনক অবস্থায় ১ জন রংপুরে ভর্তি

ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত

৮ বছর ধরে বন্ধ ভেলুমিয়া মা ও শিশু কল্যাণ কেন্দ্র

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে গ্রাহকের ৩৫ কোটি টাকা মেরে এক যুবক লাপাত্তা

বিরামপুর ইসলামপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

হাটহাজারীতে অস্ত্রসহ চার কিশোর আটক

লাকসাম জেনারেল হাসপাতাল (প্রাঃ) লিঃ NICU/HDU এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

শুল্ক ফাঁকির আখড়ায় পরিনত বেনাপোল বন্দর, লালন-পালনের প্রতিযোগিতায় বন্দর-কাস্টমস কর্মকর্তারা

দুই থানার সীমান্তে,"ভূতের বাড়ি খ্যাত " ঘরে থামছে না মাদক সেবন ও কেনাবেচা