ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

জন্মদিনের কেকের টাকা অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান ছাত্রলীগ সভাপতির


শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার photo শাহেদ ফেরদৌস হিরু, কক্সবাজার
প্রকাশিত: ২০-৩-২০২২ দুপুর ২:২২

নিজের জন্মদিনের কেক ও বাজি কেনার টাকা অযথা খরচ না করে ওই টাকায় নিজের মাকে উপহার কিনে দিতে বা সমাজের অবহেলিত, বঞ্চিত মানুষের কল্যাণে ব্যয় করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন। গতকাল শনিবার (১৯ মার্চ) দুপুরে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি এ আহ্বান জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, আমার সকল শুভাকাঙ্ক্ষী, ভক্ত-অনুরাগী, অনুসারী ও ভাই-বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি, আগামীকাল আমার জন্মদিন উপলক্ষে কেক কেটে বড় আয়োজন করে আমার জন্মদিন উদযাপন না করে,যে টাকা আমার জন্মদিন পালনের জন্য খরচ হতো সে টাকা দিয়ে সকলের মায়েদের জন্য বাড়িতে কিছু উপহার নিয়ে যাবেন এবং সমাজের অবহেলিত, অসহায়দের পাশে দাড়াঁন। এতেই আমি সবচেয়ে বেশি খুশি হবো। ধন্যবাদ সকলকে।

তার এ স্ট্যাটাসের পর বিভিন্নভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেছেন।

রাহুল বড়ুয়া নামে একজন লিখেছেন, এই প্রথম একজন ছাত্রলীগ নেতা দেখলাম কক্সবাজার জেলার মধ্যে, যে কিনা অসহায়, গরিব, মেহনতী মানুষের কথা ভাবে। শুভ কামনা ও আশির্বাদ রইলো প্রিয় ভাই।

রফিকুল ইসলাম নামে একজন লিখেছেন, মাশা-আল্লাহ, কর্মীদের এই রকম সৎ অন্তঃস্থল থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং জন্মদিনের শুভেচ্ছা রইল সাথে অনেক অনেক দোয়া রইল। আসলেই আপনার মতো নেতা দরকার দেশে, ভালো স্লোগান দিতে পারে যে এই রকম নেতার দরকার নাই বরংছে এ রকম নেতার দরকার। আপনার জন্য হাজার হাজার স্যালুট।

ওসমান গনি নামে আরেকজন লিখেছেন, আবারো প্রমাণ হলো সাদ্দাম হোসেন আসলেই বড় মাপের মানুষ ধন্যবাদ তোমাকে ছোট ভাই তোমার সামনের দিনগুলো যেন সুন্দর হয় শুভকামনা রইল তোমার জন্য। এগিয়ে যাও ইনশাআল্লাহ দোয়া ও ভালোবাসা রইলো। 

এ ব্যাপারে এস এম সাদ্দাম হোসাইন বলেন, একসময় ফেসবুক ছিলো না বলে কখন জন্মদিন জানাও ছিলো না। এখন ফেসবুক প্রতি বছর মনে করিয়ে দেয় জন্মদিনের কথা। যেহেতু রাজনীতি করি সে হিসেবে প্রতি বছর বন্ধু- বান্ধব, নেতাকর্মীরা (যারা আমাকে ভালোবাসেন) কেক কাটার আয়োজন করে। আর এখন জেলা ছাত্রলীগের দায়িত্ব পাবার পর বিভিন্ন উপজেলা, পৌরসভার নেতাকর্মীরা কেক কাটার জন্য আগ্রহ দেখিয়ে বিভিন্ন আয়োজন করে। আয়োজনে বাজি ফুটানোসহ বিভিন্নভাবে অপচয় করে। বাস্তবে যা আমার পছন্দ না। সেজন্য এবার আগেভাগে এসব টাকা অযথা খরচ না করে সেই টাকায় তাদের নিজেদের মায়ের জন্য উপহার বা সমাজের অবহেলিত, বঞ্চিত, গরিব মানুষের কল্যাণে ব্যয় করার আহবান জানিয়েছি।

উল্লেখ্য, রোববার (২০ মার্চ) কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন এর জন্মদিন।

এমএসএম / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা