টঙ্গী আরবার প্রোগ্রামের গণসচেতনতামূলক প্রচারাভিযান
‘প্রতিটি শিশু বেড়ে উঠবে সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত পরিবেশে, এটি তার অধিকার’ স্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রাম রোববার (২০ মার্চ) গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ৪৬, ৪৯, ৫১, ৫৩ ও ৫৫নং ওয়ার্ডের প্রতিটি মহল্লায়, ঘনবসতি এলাকা ও রেলস্টেশন এলাকায় দিনব্যাপী ব্যাপক সচেতনতামূলক গণজারণ ও প্রচারাভিযানের আয়োজন করে। এরমধ্যে ছিল- বিষয়ভিত্তিক জারিগান ও নাটক প্রদর্শন, মাইকিং, লিফলেট বিতরণ, আলোচনা সভা ইত্যাদি।
উল্লিখিত ৫টি ওয়ার্ডের সকল জনসাধারণের মধ্যে গণজাগরণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ-তরুণীর নেতৃত্বে উল্লিখিত ওয়ার্ডসমূহের নির্বাচিত কাউন্সিলরবৃন্দ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গীর সকল কর্মী, স্থানীয় শিশু ও ইযুথ ফোরাম এবং ইউএনডিসির সদস্যদের সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ২ লাখ ২৫ হাজার মানুষকে শিশুশ্রম রোধ, শিশুর জন্য খেলার মাঠ, কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বায়ুদূষণ রোধ বিষয়ে সচেতনতার আওতায় নিয়ে আসা হয়।
প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা ভাবে এই গণজাগরণ ও গণসচেতনতামূলক প্রচারাভিযানে নেতৃত্ব দেন এলাকার সন্মানিত ও নির্বাচিত স্থানীয় কাউন্সিলরগণ। সকল কাউন্সিলরগণ এবং স্থানীয় এলাকাবাসী’র মতে ওয়ার্ল্ড ভিশন টঙ্গী’র এটি একটি খুবই চমৎকার এবং ফলপ্রসু প্রচারাভিযান যা কখনও ইতিপূর্বে হয়েছে কিনা তা তাদেও জানা নাই, সম্ভবত এ ধরণের উদ্যোগ এটিই প্রথম। সকলের মতে এটি ছিল একটি সঠিক কৌশল বা প্রক্রিয়াযার মাধ্যমে এক সঙ্গে একই দিনে প্রিায়২ লক্ষ ২৫ হাজার মানুষকে সচেতন করা হয়েছে।সকলেই শিশুর উন্নয়ন, সকল শিশুর জন্য উন্মুক্ত খেলার মাঠ/পার্ক, শিশু বিকাশ, শিশু সুরক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করণে এধরণের সচেতনামূলক কার্যক্রম বারবার পরিচালনা করা উচিৎ বলে মনে করেন, পাশাপাশি সরকার এবং সিটি কর্পোরেশনকেও এ ধরণের কার্যক্রম পরিচালনার আহবান জানান। অনুষ্ঠানগুলোতে উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করেন জনাব ফারুকআহমদ, কাউন্সিলর ৪৯ ওয়ার্ড, জনাব নুরুল ইসলাম, ৪৬নং ওয়ার্ড; জনাবআমজাদ হোসেন, ৫১নং ওয়ার্ড; জনাব সোলাইমান হায়দার, ৫৩নং ওয়ার্ড এবং জনাব আবুল হাসেম, ৫৫নং ওয়ার্ড।
স্থানীয় জনগণের মতে গণজাগরণ এবং গণসচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে আমরাযে সচেতন হলাম সেগুলো বাস্তবায়নে সঠিক ও কার্যকরী পদক্ষেপ নেবার জন্য বাংলাদেশ সরকার এবং সিটি কর্পোরেশনকে সবিনয়ে নিবেদন জানান।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রাম এর সমন্বয়কারী ডমিনিক সেন্টু গমেজ বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রাম বাংলাদেশে এর ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে কর্ম এলাকা তথা সকল শিশুর জন্য সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত নগর গড়ে তোলার লক্ষ্যে সরকার, সিটি কর্পোরেশন ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক গণসচেতনতামূলক প্রচারাভিযান শুরু করেছে। এলাকাবাসীর চাহিদা, প্রয়োজন এবং যথাযথ অর্থেও নিশ্চয়তা থাকলে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রাম এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাবে।
এমএসএম / জামান
বজ্রপাতে ৬ জেলায় ১২ জনের প্রাণহানি
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার