ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২০-৩-২০২২ বিকাল ৫:১৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে নদীতে গোসল করতে নেমে শুভ (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার চান্দাইকোন ইউনিয়ন পরিষদের পেছনে ফুলজোড় নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শুভ ওই গ্রামের সুকুমার চন্দ্রের একমাত্র ছেলে ও স্থানীয় চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, বিকেলে হোলি উৎসব শেষে কয়েক বন্ধু ফুলজোড় নদীতে গোসল করতে নামে। নদীতে সাঁতার কাটার একপর্যায়ে শুভ নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই স্কুলছাত্রের সন্ধান পাওয়া যায়নি।  

তিনি আরো জানান, আজ রবিবার সকাল ৬টা ১৫ মিনিটে লাশটি ভেসে ওঠে। পরে স্থানীয়রা  ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে। পরে নিহতের পরিবারে কাছে হস্তান্তর করা হয়।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ