ইয়ুথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে পর্তুগালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ইয়ুথ অ্যাসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে পর্তুগালের রাজধানী লিসবনে স্থানীয় লিকা ল্যাঙ্গুয়েজ স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে গেল একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রবাসী শিশুদের মাঝে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে রোববার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে মোট ৩৬ প্রতিযোগী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরসিআইপিটির সভাপতি নাঈম মোহাম্মদ শহিদুল্লাহ। তিনি বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সৎ এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে এবং এটা তখনই সম্ভব যখন তারা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে ভালোভাবে জানতে পারবে।
সংগঠনের সংগঠক রাজিব আল মামুন বলেন, আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে প্রবাসী বাংলাদেশি শিশুদের মাঝে বাংলাদেশ ও স্বাধীনতার ইতিহাস এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য তুলে ধরা।
এ আয়োজনের জন্য সংগঠনের পক্ষ থেকে শিল্পী সোহাইল আহমদ, লিকা ল্যাঙ্গুয়েজ স্কুলের প্রতিনিধি হেলাল উদ্দিন হেলাল, আহমদ রুবেল , আসাদুজ্জামান, রাজু আহসানকে ধন্যবাদ জানানো হয়।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন