গোবিন্দগঞ্জে ইটভাটা-ই যেন আশ্রয়ণ প্রকল্প
মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকার। ইতিপূর্বে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রকল্প-১-এর আওতায় প্রায় ৩০০টি দৃষ্টিনন্দন ঘর অনেক আলোচনা ও সমালোচনা মধ্যদিয়ে নির্মাণ করা হয়েছে। এ বছর গোবিন্দগঞ্জে প্রকল্প-২-এর আওতায় আড়াইশ’ ঘর নির্মাণ করা হচ্ছে।
এরমধ্য কাটাবাড়ী ইউনিয়নে ১৭৫টি, দরবস্ত উনিয়নে ২৩টি, কামারদহ ইউনিয়নে ৩৭টি, হরিরামপুর ও নাকাই ইউনিয়নের দানকৃত জমিতে ১৫টি ঘর নির্মান হচ্ছে। গত বছর বরাদ্দ কম থাকলেও এ বছর প্রতি ঘরে বরাদ্দ দেয়া হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা।
কামারদহ ইউনিয়নে ৩৭টির মধ্য ৩২টি ঘর নির্মাণ করা হচ্ছে চলমান এক ইটভাটার ভেতরে। এই ভাটার ভেতরে আশ্রয়ণ প্রকল্প কতটুকু পরিবেশবান্ধব সেটাই প্রশ্ন সচেতন নাগরিকদের। ইটভাটার ইট পোড়া গন্ধ, ধুলাবালু, ইট পোড়ার যে কালো ধোঁয়া সেই ইটের ভাটার ভেতর ভূমিহীনদের ঘর কতটুকু যুক্তিযুক্ত, সে প্রশ্ন দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, গত ২০ বছর পূর্বে ইটভাটার চিমনি নির্মাণ করা হয়েছে। চিমনিটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং এই ঝুঁকিপূর্ণ চিমনির নিচে নির্মাণ করা হচ্ছে আশ্রয়হীনদের আশ্রয়স্থল।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ঘর নির্মাণ করছি, সুবিধাভোগীরা সেখানে বসবাস শুরু করলে তারাই ভাটা বন্ধে ব্যবস্থা নেবে।
তিনি আরো বলেন, গোবিন্দগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের মধ্য সবচেয়ে গুরুত্ব পাবে কামারদহ আশ্রয়ণ প্রকল্প। কারণ, গুচ্ছগ্রামটি হাইওয়ে থেকে অনেক কাছে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক অলিউল রহমান বলেন, এ বিষয়ে আমি জানি না। তবে আমি নিজে পরিদর্শন করে ব্যবস্থা নেব।
এমএসএম / জামান
নেত্রকোণা -২ আসনে ধানের শীষের প্রার্থীকে বটগাছ প্রতীকের প্রার্থীর সমর্থন
ড. মুহাম্মদ আতাউর রহমান বারি'র নতুন মহাপরিচালক
পটুয়াখালী-০১: আলতাফ চৌধুরীকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন গণ অধিকার পরিষদের ফাহিম
মাধবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে আড়াই লক্ষ টাকা জরিমানা
সেনাবাহিনীর জিওসি ও এরিয়া কমান্ডার এর সাথে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাষ্ট প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
আত্রাইয়ে ৬১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলা কিউআর সেবা: যৌথ উদ্যোগে কমিউনিটি ব্যাংক ও জায়তুন ফিনটেক
জয়পুরহাট ১ আসনে ধানের শীষের নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল
১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই
ত্রিশালে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ
ব্রিটিশ পাসপোর্ট একপাশে রেখে চাটখিল-সোনাইমুড়ীবাসীর খেদমতে এমপি প্রার্থী হয়েছি: জহিরুল ইসলাম
বিধি লঙ্ঘন করে ইমারত নির্মাণ, কাজ বন্ধের নোটিশ আরডিএ'