ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

তাসকিনকে আইপিএল থেকে প্রস্তাব


স্পোর্টস ডেস্ক photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১-৩-২০২২ দুপুর ১:১৫

আগামী ২৬ মার্চ পর্দা উঠবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমের। এই টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। আইপিএলে নতুন দল লখনউ সুপার জায়ান্টস তাসকিনকে দলে টানতে আগ্রহী। তবে এক্ষেত্রে একটি শর্ত জুড়ে দিয়েছে তারা। আইপিএলের পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

তাসকিন আহমেদ বর্তমানে আছেন দক্ষিণ আফ্রিকায়। সেখানে বাংলাদেশ দলের হয়ে ওয়ানডে সিরিজ খেলছেন তিনি। লখনউ চাচ্ছে এই সিরিজ শেষেই তাসকিনকে পেতে। সেক্ষেত্রে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে না ডানহাতি পেসারের।

আইপিএলের এই দল থেকে এও বলা হয়েছে যে, তাসকিনকে ছাড়পত্র দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত আজকের (সোমবার) মধ্যেই তাদের জানাতে হবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হলে বিসিবির শীর্ষ এক কর্তা বললেন, ‘আমরা এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

এবার মেগা নিলামে ইংল্যান্ডের পেসার মার্ক উডকে দলে নিয়েছিল লখনউ। তবে আইপিএল শুরুর আগেই ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন এই ইংলিশ ক্রিকেটার। তার পরিবর্তেই তাসকিনকে দলে নিতে চায় লখনউ। শেষ পর্যন্ত তাসকিন খেলার ছাড়পত্র পেলে এবারের মৌসুমে বাংলাদেশ থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল মাতাবেন তিনি। 

নিলাম থেকে আগেই দল পেয়েছেন আরেক পেসার মুস্তাফিজুর রহমান। এবার দিল্লি ক্যাপিটালসে নাম লিখিয়েছেন বাঁহাতি কাটার স্পেশালিস্ট।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে